...
...
Next Story

UPSC Civil Services Succes Tips: ৫ বার অ্যাটেম্পট, ৪ বার ইন্টারভিউ- অবশেষে UPSC সিভিল সার্ভিসে বাজিমাত সাক্ষীর

UPSC Civil Services Succes Tips: পাঁচবার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছেন। চারবার প্রিলিমিনারি এবং মেইনসে উত্তীর্ণ হয়ে ইন্টারভিউয়ে বসেছেন। অবশেষে পঞ্চমবারে মিলেছে কাঙ্খিত সাফল্য।

Published on: Apr 18, 2026, 14:57:02 IST
Advertisement

UPSC Civil Services Succes Tips: পাঁচবার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছেন। চারবার প্রিলিমিনারি এবং মেইনসে উত্তীর্ণ হয়ে ইন্টারভিউয়ে বসেছেন। অবশেষে পঞ্চমবারে মিলেছে কাঙ্খিত সাফল্য। আর সেই রাজস্থানের ছোট্ট শহর টঙ্কের বাসিন্দা সাক্ষী জৈনের কাহিনী সকলের কাছে অনুপ্রেরণার হয়ে উঠেছে। ইন্ডিয়ান মাস্টারমাইন্ডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পরে বার্কলেজের মতো সংস্থায় কাজ করতেন সাক্ষী। আর্থিক বিশ্লেষক হিসেবে কাজ শুরু করেন। কেরিয়ার স্থিতিশীল বলে মনে হয়েছিল। তবেে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে জীবনে এমন কিছু করতে চান, যা সমাজের মানুষের সঙ্গে সরাসরি যুক্ত হবে এবং জীবনে পরিবর্তন আনবে।

CA থেকে UPSC সিভিল সার্ভিস- সাক্ষীর যাত্রা

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বাজিমাত সাক্ষী জৈনের।
ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বাজিমাত সাক্ষী জৈনের।

সেই স্বপ্নপূরণের জন্যই কোভিডের মধ্যেই ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন সাক্ষী। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে পড়াশোনা শুরু করেছিলেন। ঐচ্ছিক বিষয় কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সির জন্য একটি বিশেষ কোর্সে যোগ দিয়েছিলেন। তারপর ২০২১ সালে প্রথমবার পরীক্ষায় বসেছিলেন।

আরও পড়ুন: UPSC Success Story: কাশ্মীরে জঙ্গি দমন করেছেন, UPSC সিভিল সার্ভিসে বাজিমাত সেনার প্রাক্তন মেজরের

তাতে সাফল্য না মিললেও ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবার প্রিলিমিনারি ও মেইনসের গণ্ডি পেরিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন। পঞ্চম প্রচেষ্টায় ৩৭ তম স্থান অর্জন করেন সাক্ষী। এবার ইন্টারভিউয়ে শেষ প্রার্থী ছিলেন। তারইমধ্যে নিজের সেরাটা তুলে ধরেন।

আরও পড়ুন: UPSC Success Story: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করতে-করতেই UPSC, র‍্যাঙ্ক ১৬, টিপস দিলেন মনিকা?

শারীরিকভাবে কীভাবে ফিট থাকতেন?

আরও পড়ুন: UPSC NDA Topper: গর্বের NDA-তে দেশে প্রথম পার্থ! কোথা থেকে পড়াশোনা 'টপার' কিশোরের?

UPSC অ্যাসপিরেন্টদের কী পরামর্শ দিলেন সাক্ষী?

সাক্ষী বলেছেন যে ইউপিএসসি প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক দিকনির্দেশনা এবং পরিষ্কার চিন্তাভাবনা। তাঁর মতে, সিলেবাস এবং পূর্ববর্তী বছরের প্রশ্নগুলি আপনার প্রস্তুতির ভিত্তি হওয়া উচিত এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe