Iran on India-US: আমেরিকা চায় না যে ভারত শক্তিশালী হোক, তাই যুদ্ধ বাঁধাচ্ছে, বিস্ফোরক দাবি ইরানের
আমেরিকা চায় না যে ভারত, চিন, রাশিয়ার মতো দেশ শক্তিশালী হোক। আমেরিকার সমকক্ষে আসুক। সেজন্যই আমেরিকা যুদ্ধ বাঁধাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন ইরানের কূটনীতিবিদ।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা এবং যুদ্ধের দামামা বাজার মাঝেই এক চাঞ্চল্যকর দাবি করলেন ইরানের কূটনীতিবিদ। তিনি দাবি করবেন, আমেরিকা আসলে ভারতের বন্ধু নয়, বরং ওয়াশিংটন কৌশলগতভাবে ভারতের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক উত্থানকে রুখে দিতে চায়। আর সেজন্যই আমেরিকা একাধিক যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে বলে দাবি করলেন ইরানের কূটনীিতিবদ। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
আমেরিকার আসল লক্ষ্য কী?
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, আমেরিকা মুখে ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বললেও তলে তলে ভারতের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। ইরানের কূটনীতিবিদের মতে, এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং শক্তিশালী অর্থনীতি আমেরিকার একক আধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতকে নিয়ন্ত্রণে রাখতে এবং তার উন্নয়নকে সীমিত করতে আমেরিকা নানা ধরনের ভূ-রাজনৈতিক চাল চালছে।
ভারতকে সমকক্ষ হতে দিতে চায় না আমেরিকা, বিস্ফোরক ইরান
সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে তিনি বলেছেন ‘আমেরিকার লক্ষ্য ইরান নয়। বরং ইরানের পরে অন্যান্য দেশে যাবে। অদূর ভবিষ্যতে বিশ্বের সবথেকে দেশগুলির মধ্যে অন্যতম হয়ে উঠবে ভারত, চিন, রাশিয়া এবং আমেরিকাও। কিন্তু (বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্রের জায়গা) ভাগ করে নিকে চায় না আমেরিকা। ওরা চায় না যে ভারত বা চিন শক্তিশালী দেশ হয়ে উঠুক। ভবিষ্যতে সেই বিষয়টা আটকানোর জন্য ওরা প্রচুর যুদ্ধ বাঁধাচ্ছে।’
তেলের দাম বাড়ছে না, ভারতে আছে পর্যাপ্ত তেলও, মিলল আশ্বাস
এমনিতে ইরানে যে ইজরায়েল ও আমেরিকা মিলিতভাবে হামলা চালিয়েছে, তার জেরে বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ভারত সরকার সূত্রে খবর, আপাতত তেলের দাম বাড়ছে না।সেইসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী বলছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পরিস্থিতির মোকাবিলায় ভারত পুরোপুরি প্রস্তুত। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের গ্রাহকরা তাৎক্ষণিকভাবে কোনও ঘাটতির সম্মুখীন হবেন না বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাতে অবশ্য উদ্বেগ কমছে না।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


