ভারতীয় ক্রিকেটের আকাশে এক নতুন ধুমকেতুর নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলের আঙিনায় পা রেখে হইচই ফেলে দিয়েছেন এই কিশোর। কিন্তু সেই বৈভবকে নিয়েই এবার এক অদ্ভুত এবং মজার মন্তব্য করে বসলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তারকা জিতেশ শর্মা। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি'ভিলিয়ার্সের সঙ্গে আলাপচারিতায় জিতেশ দাবি করেছেন, বৈভব কোনওদিনও ‘প্রফেশনাল’ হতে পারবে না। তবে এই মন্তব্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর স্নেহ ও মজার গল্প।
বৈভবের প্রতিভা ও এবিডির মুগ্ধতা

সম্প্রতি ডি'ভিলিয়ার্স তাঁর ইউটিউব চ্যানেলে জিতেশকে প্রশ্ন করেন, বর্তমান সময়ের কোন তরুণ ক্রিকেটারের উপরে বড় অঙ্কের বাজি ধরতে চাইবেন? কোনও দ্বিধা ছাড়াই জিতেশ বৈভবের নাম নেন। জিতেশ বলেন, ‘এই মুহূর্তে বৈভবই সেরা। ওর ব্যাটিংয়ে ষষ্ঠ গিয়ার আছে। ওর প্রতিভা বিশ্বমানের এবং ও সারা বিশ্বের ক্রিকেটে রাজত্ব করার ক্ষমতা রাখে।’
বৈভবের প্রশংসা শোনা গিয়েছে এবিডির মুখেও। মিস্টার ৩৬০ ডিগ্রি বলেন, ‘আমি ওকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে দেখেছি। আইপিএলের মতো বড় মঞ্চে আসার পরেও একই মানসিকতা বজায় রাখা সহজ নয়। ও ওর বয়সের তুলনায় অনেক বেশি পরিণত এবং প্রফেশনাল।’
কেন জিতেশ বললেন ‘ও প্রফেশনাল নয়’?
এবিডি যখন বৈভবকে ‘প্রফেশনাল’ বলে আখ্যা দেন, তখন জিতেশ হেসেই তা উড়িয়ে দেন। জিতেশ বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি ও প্রফেশনাল নয়। সবাই ওকে প্রফেশনাল বানানোর চেষ্টা করছে, কিন্তু মাঠের বাইরে ও সেটা হতে পারবে না বলে আমার মনে হয়। আমি ওকে অনেক বোঝাই, কিন্তু ও কথা শোনে না। যেমন, আমি ওকে বারবার বলি রাতে আইসক্রিম না খেতে, কিন্তু ও ঠিকই আইসক্রিম খেয়ে ফেলে!’
{{/usCountry}}এবিডি যখন বৈভবকে ‘প্রফেশনাল’ বলে আখ্যা দেন, তখন জিতেশ হেসেই তা উড়িয়ে দেন। জিতেশ বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি ও প্রফেশনাল নয়। সবাই ওকে প্রফেশনাল বানানোর চেষ্টা করছে, কিন্তু মাঠের বাইরে ও সেটা হতে পারবে না বলে আমার মনে হয়। আমি ওকে অনেক বোঝাই, কিন্তু ও কথা শোনে না। যেমন, আমি ওকে বারবার বলি রাতে আইসক্রিম না খেতে, কিন্তু ও ঠিকই আইসক্রিম খেয়ে ফেলে!’
{{/usCountry}}জিতেশের এই মজার মন্তব্যের মাধ্যমে আসলে বৈভবের সাবলীল এবং সরল কিশোর মনের চিত্রটিই ফুটে উঠেছে। মাঠের ভিতরে বিস্ফোরক এই ব্যাটার মাঠের বাইরে এখনও সেই চঞ্চল কিশোরই রয়ে গিয়েছে।
আইপিএল ২০২৬ ও আগামীর সম্ভাবনা
বৈভব সূর্যবংশী গত মরশুমেই আইপিএল অভিষেকে নিজের জাত চিনিয়েছেন। শুধু ঘরোয়া ক্রিকেটেই নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পিছনেও তাঁর মারকুটে ব্যাটিং বড় ভূমিকা রেখেছিল। এবারের আইপিএলের এর আগে বৈভবকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। জিতেশ এবং ডি'ভিলিয়ার্সের মতো তারকারা যেভাবে এই কিশোরের প্রশংসা করেছেন, তাতে স্পষ্ট যে আগামিদিনে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরার অন্যতম দাবিদার এই বৈভব।