...
...
Next Story

Virat Kohli troubled by Indian Pacer: অনুশীলনের মধ্যেই বিরক্ত হলেন বিরাট! কয়েকবার ‘বিট’ করে সমস্যায় ফেললেন রুকি পেসার

Virat Kohli troubled by Indian Pacer: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন বিরাট কোহলি। তার আগে আজ নেট সেশনে যোগ দেন। সেখানে কিছুটা অস্বস্তিতে পড়ে যান ভারতীয় তরুণ পেসারদের বিরুদ্ধে। রোহিত শর্মাও সমস্যায় পড়েন।

Published on: Nov 1, 2026, 09:56:48 IST
Advertisement

Virat Kohli troubled by Indian Pacer: কখনও দুর্ধর্ষ শট খেললেন। কখনও আবার বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলে ‘বিট’ হলেন। কয়েকবার ‘বিট’ হওয়ায় আবার নিজের উপরে বিরক্তিও প্রকাশ করলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে অনুশীলনে বিরাট কোহলিকে বিভিন্ন মেজাজে দেখা গেল। রিপোর্ট অনুযায়ী, অকল্যান্ডের ইডেন পার্কের মূল স্টেডিয়ামের বাইরে ভারতের নেট সেশনটা মোটামুটি গিয়েছে বিরাটের জন্য। আর সেই নেট সেশনের মধ্যেই রোহিত শর্মার সঙ্গে হাসিখুশি মেজাজেও দেখা গিয়েছে বিরাটকে।

বিরাটেক মন্ত্রমুগ্ধকর শট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

সংবাদমাধ্যম রেভস্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আজ অকল্যান্ডের নেট সেশনের সময় বিরাটকে বল করেন আকিব নবি, গুরনুর ব্রার, অংশুল কম্বোজরা। সেইসময় ভারতীয় তারকা ব্যাটার এমন কয়েকটি শট মারেন, যা নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের মন্ত্রমুগ্ধকর ছিল। হাইলাইটস চালিয়ে দিলেও সারাদিন সেই শটগুলি বসে দেখা যাবে।

আরও পড়ুন: LPG Gas Cylinder Prices November 2026: রান্নার গ্যাসের দাম বাড়ল, ১১.৫ টাকা চেন্নাইয়ে, বাকি কোথায় LPG সিলিন্ডার কত হল?

বিরাটকে একাধিকবার সমস্যায় ফেলেন নবি

কিন্তু তারইমধ্যে বিরাটকে বিব্রতও করেন ভারতের তরুণ পেসাররা। বিশেষত জম্মু ও কাশ্মীরের পেসার তথা ভারতের ‘রুকি’ পেসার নবি তো বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলের পাশাপাশি ভিতরের দিকে ঢুকে আসা বলেও অস্বস্তিতে ফেলে দেন। ওই প্রতিবেদন অনুযায়ী, ভিতরের ঢুকে আসা বলে বিরাটকে সবথেকে বেশি অস্বস্তিতে ফেলে দিচ্ছিলেন নবি। একাধিকবার বল আছড়ে পড়ে বিরাটের প্যাড এবং থাই প্যাডে। বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলেও সমস্যায় ফেলেন। তার জেরে নিজের উপরে বিরক্তও হতে দেখা যায় তাঁকে।

তবে শুধু বিরাট নন, ওই রিপোর্ট অনুযায়ী, রোহিতকেও একাধিকবার ‘বিট’ করেন নবি। লিঙ্কনে ভারতীয় 'এ' দলের হয়ে প্রথম বেসরকারি টেস্টে ভালো পারফরম্যান্সের ধারা ইডেন পার্কের নেটেও ধরে রাখেন। তিন পেসারের মধ্যে তাঁকেই সবথেকে আকর্ষণীয় লাগছিল। তাছাড়াও নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে পিচ থেকে ভালো বাউন্স আদায় করে নিচ্ছিলেন ব্রার। আর লাইন ও লেংথের নিরিখে শৃঙ্খলা বজায় রেখে বল করছিলেন কম্বোজ। সবমিলিয়ে বিরাট, রোহিত, কেএল রাহুলদের মঞ্চে নজর কেড়ে দেন ভারতের তিন তরুণ পেসার।

আরও পড়ুন: Manipur massive rally against BJP Govt: ‘পুরো BJP সরকারকে ইস্তফা দিতে হবে’, মহামিছিল মণিপুরে, কেন্দ্রকেও 'ফাইনাল' বার্তা

এমনিতে আগামী বুধবার থেকে ভারত এবং নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে। সেজন্য ইতিমধ্যে নিউজিল্যান্ডে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট, রোহিতরা। ওই রিপোর্ট অনুযায়ী, আজ নেট সেশনে হাজির ছিলেন না অধিনায়ক শুভমন গিল। তারইমধ্যে আগামিকাল ক্রাইস্টচার্চে পৌঁছে যাচ্ছেন জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। তাঁরা তৃতীয় বেসরকারি টেস্টে খেলতে পারেন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks