আইপিএলে প্রথম ওভারেই তিন উইকেটে নিয়ে ইতিহাস গড়লেন প্রফুল্ল হিঙ্গে। সোমবার হায়দরাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ওভারের দ্বিতীয় বলে আউট করে দেন দুর্ধর্ষ ফর্মে থাকা বৈভব সূর্যবংশীকে। চতুর্থ বলে ধ্রুব জুরেলকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার। যিনিও দুর্দান্ত ফর্মে ছিলেন। আর তারপর প্রথম ওভারের শেষ বলে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে আউট করে ইতিহাস গড়ে ফেলেন ২৪ বছরের তরুণ পেসার। তবে সেখানেই থামেননি তিনি। নিজের দ্বিতীয় ওভারে আউট করে দেন রিয়ান পরাগকে। আপাতত তিন ওভারে ১৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন অনামী তরুণ পেসার।
এই প্রফুল্ল হিঙ্গে আদতে কে?

১) প্রফুল্ল হিঙ্গে মহারাষ্ট্রের বিদর্ভের প্রতিভাবান তরুণ খেলোয়াড়। ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে ভালো পারফরম্যান্সের সুবাদেই তিনি আইপিএলের নজরে আসেন। ৩০ লাখ টাকায় তাঁকে দলে নেয় সানরাইজার্স।
আরও পড়ুন: PPF Pension Planning: PPF-তে কীভাবে বিনিয়োগ করলে মাসে ৬১,০০০ টাকা পেনশন মিলবে? রইল পুরো হিসাব
২) ২০২৪-২৫ মরশুমে রাজ্য দলের হয়ে অভিষেক হয় প্রফুল্লের। ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭টি উইকেট নিয়েছেন। গড় ২৬.৬৬। লিস্ট 'এ' ক্রিকেটে খেলেছেন ছ'টি ম্যাচ। নিয়েছেন পাঁচটি উইকেট।
৩) ২০২২ সাল থেকে চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনে ট্রেনিং করছেন প্রফুল্ল। ২০২৪ সালে ১৫ দিনের শিবিরের জন্য গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।
আইপিএলে ইতিহাস প্রফুল্লের
উল্লেখ্য, আইপিএলে কোনও ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট নেওয়ার নজির আজকের আগে ৩২ বার হয়েছে। কিন্তু কখনও কোনও বোলার আইপিএল ইনিংসের প্রথম ওভারেই তিনটি উইকেট নিতে পারেননি। এর আগে সানরাইজার্সের হয়ে প্রথম ওভারেই জোড়া উইকেট নজির গড়েছিলেন ভুবনেশ্বর কুমার। ২০২৪ সালের আইপিএলে রাজস্থানের জস বাটলার এবং সঞ্জু স্যামসনকে আউট করেছিলেন। আর আজ সেই দলের বিরুদ্ধেই ইতিহাস গড়লেন সানরাইজার্সে ভুবির উত্তরসূরি।
{{/usCountry}}উল্লেখ্য, আইপিএলে কোনও ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট নেওয়ার নজির আজকের আগে ৩২ বার হয়েছে। কিন্তু কখনও কোনও বোলার আইপিএল ইনিংসের প্রথম ওভারেই তিনটি উইকেট নিতে পারেননি। এর আগে সানরাইজার্সের হয়ে প্রথম ওভারেই জোড়া উইকেট নজির গড়েছিলেন ভুবনেশ্বর কুমার। ২০২৪ সালের আইপিএলে রাজস্থানের জস বাটলার এবং সঞ্জু স্যামসনকে আউট করেছিলেন। আর আজ সেই দলের বিরুদ্ধেই ইতিহাস গড়লেন সানরাইজার্সে ভুবির উত্তরসূরি।
{{/usCountry}}আরও পড়ুন: UPSC NDA Topper: গর্বের NDA-তে দেশে প্রথম পার্থ! কোথা থেকে পড়াশোনা 'টপার' কিশোরের?
শিরোনামে এসেছিলেন হতাশাজনক কারণে
অথচ সেই স্বপ্নের অভিষেকের আগে প্রফুল্ল সম্পূর্ণ বাজে কারণে শিরোনামে এসেছিলেন দিনদুয়েক আগে। গত শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে টসের সময় তাঁর নাম প্রথম একাদশে ঘোষণা করে দিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক ইশান কিষান। কিন্তু পরে বল করতে দেখা যায় জয়দেব উনাদকাটকে।