...
...
Next Story

East Bengal Vs Karachi City: পাকিস্তানের করাচি সিটিকে দুরমুশ করে অক্ষত ‘মশাল গার্লস’র দাপট!জয়ী ইস্টবেঙ্গল,স্কোর কত?

সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে নেপালের মাটিতে করাচি সিটিকে গুঁড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল টিম।

Published on: Dec 11, 2025, 16:23:27 IST
By
Prefer HTon Google
Advertisement

সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ম্যাচের মাঠেও পাকিস্তানের ক্লাবকে নাস্তানাবুদ করে ছাড়ল ভারতীয় ক্লাব! নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এদিন বাংলার ইস্টবেঙ্গলের মহিলা টিম ২-০তে হারিয়ে দিয়েছে পাকিস্তানের করাচি সিটি টিমকে। ফের একবার বিদেশের মাটিতে এই টুর্নামেন্টে ভারতীয় এই ক্লাবের ‘মশাল গার্লস’রা দাপট ধরে রাখেন!

পাকিস্তানের করাচি সিটিকে দুরমুশ করে অক্ষত ‘মশাল গার্লস’র দাপট!জয়ী ইস্টবেঙ্গল,স্কোর কত?
পাকিস্তানের করাচি সিটিকে দুরমুশ করে অক্ষত ‘মশাল গার্লস’র দাপট!জয়ী ইস্টবেঙ্গল,স্কোর কত?

২০২৫ সালের শুরুর দিকে পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানের পর পর সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই অভিযান ‘অপারেশন সিঁদুর’র বছরে এশিয়া কাপ টি২০-তেও সলমন আঘাদের দুবাইয়ের মাটিতে দুরমুশ করেছেন সূর্যরা! এই বছরে ভারতীয় ক্রীড়াজগতে একের পর এক সাফল্যের মাঝেই এবার সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের আঙিনায় মহিলা ফুটবলে পাকিস্তানের ক্লাবকে গুঁড়িয়ে দিয়েছে বাংলার ইস্টবেঙ্গলের মহিলা টিম! এর আগে, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০এ হারায় ইস্টবেঙ্গল। এরপর করাচি সিটির বিরুদ্ধে এল কাঙ্খিত জয়। অন্যদিকে, করাচি সিটি এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ ড্র দিয়ে শুরু করে। বিপক্ষে ছিল ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস ও নাসরিন স্পোটর্স অ্যাকাডেমি।

( Asim Munir Warns India: পাকিস্তানের 'সর্বেসর্বা' মুনির CDF হয়েই ভারতকে টার্গেট! দিল্লিকে দিলেন বড় হুঁশিয়ারি)

( Ind Pak: হারিসদের বিপক্ষে সেই ধুন্ধুমার ইনিংস এখনও ভোলেনি পাক? পাকিস্তানে এই ভারতীয়ই ২০২৫র 'মোস্ট সার্চড অ্যাথলিট')

এদিকে, বৃহস্পতিবারের ম্যাচে আজ শুরু থেকেই দাপট ধরে রেখেছিল ইস্টবেঙ্গলের গার্লস টিম! ম্যাচ শুরুর কিছু পরই সুলঞ্জনা রাউল প্রথম ধাক্কা দেন পাক ক্লাব টিমকে। খেলা শুরুর ৫ মিনিটে রাউলের প্রথম গোলটি আসে। এরপরই ইস্টবেঙ্গলের মেয়েরা পাকিস্তানের ডিফেন্সকে ফোঁপড়া করে দেওয়ার তাগিদে এগিয়ে যান! এরপর দ্বিতীয় গোলটি আসে বিরতির পর। রেস্টি নার্জিনারির বুট ছুঁয়ে বল ঢুকে যায় গোলপোস্টে। কার্যত জয় ‘সিল’ করে নেন বাংলার ক্লাবের এই মেয়েরা। এর সঙ্গে সঙ্গেই জয়ের বিজয়রথ ধরে রাখলেন বাংলার ক্লাবের এই ‘মশাল গার্লস’রা!

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe