...
...
Next Story

Maghi Mela Snan date: কবে শুরু হবে মাঘীমেলা, চলবে কত দিন পর্যন্ত? জেনে নিন পুণ্যস্নানের সঠিক দিনক্ষণ

পৌষ মানেই গঙ্গাসাগরে স্নানের প্রস্তুতি শুরু। চলতি বছরের প্রয়াগরাজে ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা হয়েছিল। আর তার প্রভাব পড়েছিল পশ্চিমবঙ্গের ত্রিবেণীতেও। ২০২৬-এ মহাকুম্ভ নয়, কিন্তু তাতেও চোখ ধাঁধানো আয়োজনের খামতি নেই প্রয়াগরাজে। কারণ? সামনেই মাঘীমেলা।

Published on: Dec 23, 2025 06:00 PM IST
Advertisement

পৌষ মানেই গঙ্গাসাগরে স্নানের প্রস্তুতি শুরু। চলতি বছরের প্রয়াগরাজে ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা হয়েছিল। আর তার প্রভাব পড়েছিল পশ্চিমবঙ্গের ত্রিবেণীতেও। সেখানেও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। গঙ্গায় ডুব দিয়েছিলেন পুণ্য অর্জনের মনস্কামনা নিয়ে। ২০২৬-এ মহাকুম্ভ নয়, কিন্তু তাতেও চোখ ধাঁধানো আয়োজনের খামতি নেই প্রয়াগরাজে। কারণ? সামনেই মাঘীমেলা।

কবে শুরু হবে মাঘীমেলা, চলবে কত দিন পর্যন্ত? জেনে নিন পুণ্যস্নানের সঠিক দিনক্ষণ
কবে শুরু হবে মাঘীমেলা, চলবে কত দিন পর্যন্ত? জেনে নিন পুণ্যস্নানের সঠিক দিনক্ষণ

আরও পড়ুন: প্রচন্ড ঠান্ডায় বাড়ির গোপালের পুজোয় রাখুন এই বিশেষ ৬ জিনিস

আরও পড়ুন: আপনি কি এই তিনটি জিনিস স্বপ্নে দেখতে পান? তাহলে জীবনে সুংবাদ আসতে চলেছে

কিন্তু শুরু হবে এই মাঘীমেলা?

প্রতি বছরের মতো এই বছরও পৌষপূর্ণিমা থেকে শুরু হবে মাঘীমেলা। যা বলবে শিবরাত্রি পর্যন্ত। মনে করা হয় এই বিশেষ সময় কিছু বিশেষ দিন ও মুহূর্ত রয়েছে যখন স্নান করলে পুণ্য লাভ করা যায়। তাই অনেকেই মাঘীমেলায় না যেতে পারলেনও নিজের বাড়ির কাছাকাছি কোনও গঙ্গাঘাটে গিয়ে পুণ্যস্নান সারেন।

আরও পড়ুন: শুক্রের নক্ষত্রে সূর্যের এন্ট্রি আর ক'দিন পরই! লাকি রাশির লিস্ট লম্বা, কাদের কপাল খুলছে?

২০২৬-এর প্রথম পূর্ণিমাই হল পৌষপূর্ণিমা। যা ৩ জানুয়ারি ২০২৬-এ পড়েছে। আর এই পূর্ণিমার দিন থেকে শুরু হচ্ছে মাঘীমেলা। চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ অর্থাৎ শিবরাত্রির দিন পর্যন্ত।

আরও পড়ুন: মঙ্গল ও বুধ জুটি ২০২৬-র জানুয়ারিতেই বর্ষণ করবে সৌভাগ্য, লাকির লিস্টে কারা?

আরও পড়ুন: বাড়িতে কী ধরনের লক্ষ্মী মূর্তি রাখলে কী প্রভাব পড়ে? জেনে নিন

জেনে নিন পুণ্যস্নানের দিন

পৌষপূর্ণিমা: ৩ জানুয়ারি ২০২৬, শনিবার।

মকর সংক্রান্তি: ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার।

মৌনী অমাবস্যা: ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার।

বসন্তপঞ্চমী: ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার।

মাঘীপূর্ণিমা: ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার।

শিবরাত্রি: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe