...
...
Next Story

Poush Sankranti 2026: ২০২৬ পৌষ সংক্রান্তি সপ্তাহের কোন দিন পড়ছে?মহাপূণ্যকালের সময়সূচি দেখে নিন

আসছে মকর সংক্রান্তি। বিশেষ তিথিগুলি দেখে নিন।

Published on: Dec 12, 2025, 17:00:32 IST
By
Prefer HTon Google
Advertisement

শীতের বেলায় বাজারে মিলছে নলেন গুড়! আর গুড় আসতেই অনেকের মনের মধ্যেই পিঠে খাওয়ার আশা জাগছে! ফলত, সকলের নজর এবার আসন্ন ২০২৬ সালের পৌষ সংক্রান্তির তারিখের দিকে। পৌষ সংক্রান্তিতে সাধারণত বাঙালি বাড়িতে নানান রকমের পিঠে দিয়ে উৎসব পালিত হয়। তবে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির ধর্মীয় মাহাত্ম্যও রয়েছে। এমন দিনে পূণ্যস্নানে বহু ভক্তকে দেখা যায়। ফলত, এই দিনে স্নানের পূণ্যতিথির দিকেও অনেকেরই নজর থাকে। কবে রয়েছে পৌষ সংক্রান্তি?

পৌষ সংক্রান্তির তিথি দেখে নিন।
পৌষ সংক্রান্তির তিথি দেখে নিন।

২০২৬ পৌষ সংক্রান্তি

২০২৬ সালের পৌষ সংক্রান্তি পড়ছে ১৪ জানুয়ারি। সেদিনটি পড়েছে বুধবার। সপ্তাহের এই তৃতীয় দিনে রয়েছে পৌষ সংক্রন্তি। যা দেশের নানান স্থানে মকর সংক্রান্তি হিসাবেও পরিচিত। দেশ জুড়ে এই দিনে প্রান্তভেদে নানান উৎসব পালিত হয়। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত এই দিনে মকর সংক্রান্তি ঘিরে নানান উৎসব পালিত হয়। এই পৌষ সংক্রান্তিতে পূণ্যকাল দুপুর ৩ টে ১৩ মিনিট থেকে বিকেল ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত থাকছে। ২ ঘণ্টা ৩২ মিনিট এই পূণ্যকাল থাকছে। এই সময় মহাপূণ্যকাল দুপুর ৩ টে ১৩ মিনিট থেকে বিকেল ৪ টে ৫৮ মিনিট পর্যন্ত থাকছে। সময়ক্ষণ ১ ঘণ্টা ৪৫ মিনিট। ২০২৬ সালের ১৪ জানুয়ারি রাহুকাল দুপুর ১২ টা ৩৫ মিনিট থেকে ১ টা ৫৬ মিনিট পর্যন্ত থাকবে।

( Vidyasagar Setu Latest: বিদ্যাসাগর সেতু ফের বন্ধ থাকতে চলেছে! কবে? কতক্ষণ? রইল তথ্য)

( Vastu Tips: বেডরুমে এঁটো বাসন ফেলে রাখার অভ্যাস আছে? এটি কি আদৌ অশুভ? বাস্তুটিপস রইল)

( Prada: বিতর্ক অতীত! কোলাপুরি চপ্পল থেকে অনুপ্রাণিত… প্রাডা আনছে ‘মেড ইন ইন্ডিয়া’ চটি! এক জোড়ার দাম চোখ কপালে তুলবে)

মকর সংক্রান্তির দিনে পবিত্র নদীতে স্নান করা এবং সূর্যদেবকে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তিল, গুড়, খিচুড়ি, গরম কাপড়, কম্বল এবং খাবার দান করারও বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এই পুণ্যকর্মগুলি কেবল ব্যক্তির জন্য পুণ্য বয়ে আনে না বরং পূর্বপুরুষদেরও সন্তুষ্ট করে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe