Pro-Mamata leaders on Ritabrata: 'CPIM-র খুন-ধর্ষণের সংস্কৃতি, সেই দলেরই প্রোডাক্ট ঋতব্রত', শো-কজের বন্যা মমতাদের

Pro-Mamata leaders on Ritabrata: পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। তারইমধ্যে শো-কজ নোটিশের বন্যা বইয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

Published on: Jun 23, 2026, 06:54:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Pro-Mamata leaders on Ritabrata: তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কার্যত মুছে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিদ্রোহী বিধায়ক। এখন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ঋতব্রতরাই নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করতে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সেই আবহে ঋতব্রত-সহ বিদ্রোহী নেতা-বিধায়কদের আক্রমণ করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘কেউ দল ছেড়ে যেতে পারেন। কারও যদি মনে হয়, দল ছেড়ে যাবেন, তাহলে হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে দল ছেড়ে যেতে পারতেন। এমন অনেকে ওখানে আছেন, যাঁরা দীর্ঘদিন ধরে ওখানে বিভিন্ন পদে ছিলেন।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আইনের লড়াই পরে হবে। আগে ভগবানের দরবারে লড়াই হবে। এদের যা মানসিকতা, তাতে এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে।’

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

তৃৃণমূলের প্রতীক হাতছাড়া হবে মমতার?

আর সোমবার নিউ টাউনের হোটেলে ৬০ বিধায়ক ও ৭০ কাউন্সিলরের উপস্থিতিতে তৃণমূলের বিদ্রোহী ব্লকের জাতীয় কর্মসমিতির বৈঠকের পরে সেই মন্তব্য করেছেন কুণাল। ঋতব্রতরা যে তৃণমূলের প্রতীক নেওয়ার চেষ্টা করতে পারেন, সেটা যে কালীঘাট অনুধাবন করেছে, সেটাও বুঝিয়ে দিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন: 'Original' TMC on Mamata-Abhishek: 'কে অভিষেক? যাকে চোরপিটুনি দিয়েছে?', তোপ ঋতব্রতের, মমতাকে পাঠালেন ‘রিটায়ারমেন্টে’

‘এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে’

তিনি বলেছেন, ‘যে লোকগুলো বলছে, তাঁর হাত থেকে দলের প্রতীক কাড়বে, এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে। এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে। দলে কেউ এলেন, বনিবনা হল না, দল থেকে চলে গেলেন। জহর সরকারের (তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন) বনিবনা হয়নি, তিনি ইস্তফা দিয়ে চলে গিয়েছেন।’

আরও পড়ুন: Football thrown at Aroop Biswas: অরূপ বিশ্বাসের দিকে ফুটবল ছোড়া হল, জুতোর মালাকে ‘ফুল’ বলে থানার বাইরে অনেকে

একইসুরে ঋতব্রতদের আক্রমণ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেও আপাতত কালীঘাট তৃণমূলেই আছেন)। সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, কল্যাণ দাবি করেছেন যে এতদিন ঋতব্রতকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করতেন। এবার থেকে তাঁকে 'ফোর টোয়েন্টি' বলবেন। সেইসঙ্গে তিনি দাবি করেন, ঋতব্রত হলেন সিপিআইএমের 'প্রোডাক্ট'। যে সিপিআইএমের খুন, ধর্ষণের সংস্কৃতি ছিল। ফলে ঋতব্রতের থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না বলে দাবি করেছেন কল্যাণ।

আরও পড়ুন: Upper Primary Recruitment: কাউন্সেলিংয়ে দেরি কেন? শিক্ষা সচিবকে তুমুল ভর্ৎসনা হাইকোর্টের, কী বলা হল?

শো-কজের বন্যা বইয়ে দিলেন মমতারা

আর সেইসব আক্রমণের মধ্যেই শো-কজের এক লম্বা তালিকা বের করেছে কালীঘাট তৃণমূল। কলকাতার প্রাক্তন মেয়র তথা কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম, চারবারের বিধায়ক অরূপ রায়, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ একঝাঁক নেতাকে শো-কজ নোটিশ ধরিয়েছেন মমতারা। ফিরহাদ এবং অরূপকে নতুন জাতীয় কর্মসমিতির সহ-সভাপতি করা হয়েছে। আবার চেয়ারম্যান করা হয়েছে হাওড়ার চারবারের বিধায়ক অরূপকে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More