Upper Primary Recruitment: কাউন্সেলিংয়ে দেরি কেন? শিক্ষা সচিবকে তুমুল ভর্ৎসনা হাইকোর্টের, কী বলা হল?
Upper Primary Recruitment: কাউন্সেলিংয়ে দেরি কেন? স্কুলশিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমারকে তুমুল ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। কী বলল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ?
Upper Primary Recruitment Update: উচ্চ প্রাথমিকে কাউন্সেলিংয়ে কেন দেরি হয়েছে? তা নিয়ে সোমবার স্কুলশিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমারকে তুমুল ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে ১,১৭৭ জন প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়ায় বিলম্বের কারণে হাইকোর্ট তুমুল ক্ষোভপ্রকাশ করেছে। হাইকোর্ট কড়া ভাষায় বলেছে যে প্রিন্সিপাল সচিবের এই কাজ একেবারেই গ্রহণযোগ্য নয়। হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলেছে, 'ওঁরা (প্রার্থীরা) কি ভবঘুরে? দু'বছর ধরে অপেক্ষা করছেন।'

রাজ্য সরকারের তরফে কী বলা হল?
আর হাইকোর্ট সেই মন্তব্য করেছে একটি আদালত অবমাননার শুনানির সময়। রাজ্য সরকারের নয়া অ্যাডভোকেট জেনারেল (এজি) সুরজিৎ নাথ মিত্র জানান, ইতিমধ্যে ১৪,০০০-র বেশি প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার অগ্রসর হয়েছে। মাত্র ১,৪৮২ জন প্রার্থীর ক্ষেত্রে বিষয়টি ঝুলে রয়েছে। কারণ তাঁরা চারটি ক্যাটেগরির কোনওটার আওতায় পড়েন না বলে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল।
সময় দিল হাইকোর্ট, ফের কবে শুনানি?
সেই রেশ ধরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে যে আপনারা কি নতুন করে মামলায় সওয়াল করতে চান? সেইসঙ্গে হাইকোর্ট বলে যে অ্যাডভোকেট জেনারেল ছিলেন না। সেইসব সেক্রেটারি জানিয়েছিলেন যে মিসম্যাচের বিষয়টি মিটিয়ে দেওয়া হয়েছে। তাঁকে বারবার বিশ্বাস করা হয়েছে বলেও জানিয়েছে হাইকোর্ট। তবে অ্যাডভোকেট জেনারেলকে সময় দিয়েছে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। যিনি রাজ্যে পালাবদলের পরে গত ২৯ মে দায়িত্ব পেয়েছেন। তাঁর থেকে বিস্তারিত তথ্য চেয়েছে হাইকোর্ট। আগামী ৮ জুলাই ফের সেই মামলার শুনানি হচ্ছে।
এমনিতে আজ রাজ্য বাজেট পেশ করেছে বিজেপি সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, আগামিদিনে রাজ্যে এক লাখ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সেইসঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় স্বস্তির খবর দিয়ে তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমার ছাড়ের মেয়াদ দু’বছর বৃদ্ধি করা হচ্ছে। রাজ্য সরকারের
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


