WBJEE 2026 Round 1 Seat Allotment: জয়েন্টের কাউন্সেলিংয়ের পরে কোন কলেজের সিট মিলল? দেখুন আজই, কবে টাকা দিতে হবে?
WBJEE 2026 Round 1 Seat Allotment: রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের সিট অ্যালোটমেন্টের রেজাল্ট আজ। কোন কলেজে সুযোগ পেলেন? দেখে নিন। সেই তালিকার ভিত্তিতে কবে কলেজে যেতে হবে? কী কী নথি লাগবে?
WBJEE 2026 Round 1 Seat Allotment: আজ রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের সিট অ্যালোটমেন্ট ফলাফল ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে সিট ম্যাট্রিক্স প্রকাশ করে দেওয়া হয়েছে। যে প্রার্থীরা প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছেন, তাঁরা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjee.nic.in-তে গিয়ে নিজেদের তথ্য দিয়ে লগইন করে সেই সংক্রান্ত তথ্য দেখতে পাবেন। তারপর যাঁরা নিজেদের অ্যালোটমেন্ট নিয়ে সন্তুষ্ট হবেন, তাঁরা নির্দিষ্ট কলেজ বা প্রতিষ্ঠানে গিয়ে ভরতি হয়ে যাবেন। বাকিদের জন্য আরও কাউন্সেলিংয়ের দুটি রাউন্ড থাকবে।

কীভাবে WBJEE-র প্রথম রাউন্ডের সিট অ্যালোটমেন্ট রেজাল্ট দেখবেন?
১) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjee.nic.in-তে যেতে হবে।
২) হোমপেজে WBJEE counselling or seat allotment লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) জয়েন্টের রোল নম্বর, পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৪) স্ক্রিনে রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের সিট অ্যালোটমেন্ট ফলাফল দেখাবে।
কীভাবে WBJEE-র কাউন্সেলিং হচ্ছে?
বোর্ডের তরফে জানানো হয়েছে, তিনটি রাউন্ডে হচ্ছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং। প্রথম রাউন্ডে 'জেনারেল মেরিট র্যাঙ্ক', যোগ্যতমানের শর্ত, সংরক্ষণের নিয়ম, ফাঁকা আসন এবং প্রার্থীদের পছন্দের ভিত্তিতে সিট অ্যালোটমেন্ট করা হবে। যে প্রার্থীরা নিজেদের প্রথম পছন্দই পেয়ে যাচ্ছেন বা যাঁরা নিজেদের প্রাপ্ত আসন নিয়ে খুশি, তাঁদের অ্যাডমিশন হয়ে যাবে। বাকিরা নিয়ম মোতাবেক সিট অ্যালোটমেন্টের পরবর্তী পর্যায়ে অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: ২.৯ কোটি টাকার চাকরি ছেড়ে মুদিখানা দোকান চালাচ্ছেন IIT-র গোল্ড মেডেলিস্ট, কারণ জানলে স্যালুট করবেন
রিপোর্টিংয়ের জন্য কী কী নথি লাগবে?
যে প্রার্থীরা প্রথম রাউন্ডের সিট অ্যালোটমেন্টে সন্তুষ্ট হবেন, তাঁদের ৭ জুলাই থেকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে হবে। দিতে হবে 'অ্যাকসেপ্টটেন্স ফি'। সেইসঙ্গে অ্যাডমিশনের জন্য রিপোর্টিংয়ের সময় প্রার্থীদের জন্য ফোটোকপি-সহ অরিজিনাল নথি নিয়ে যেতে হবে।
১) রাজ্য জয়েন্টের WBJEE র্যাঙ্ক কার্ড
২) জয়েন্টের অ্যাডমিট কার্ড
৩) প্রভিশনাল সিট অ্যালোটমেন্ট লেটার
৪) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট
৫) বৈধ সচিত্র পরিচয়পত্র
৬) মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মার্কশিট
৭) ডোমিসাইল সার্টিফিকেট, বিশেষভাবে সক্ষম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের মতো বিষয় নিয়ে যেতে হবে (যদি প্রয়োজ্য হয়)
দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের সিট অ্যালোটমেন্ট
১) দ্বিতীয় রাউন্ডর রেজিস্ট্রেশন এবং পছন্দ বাছাই: ১৩ জুলাই থেকে ১৭ জুলাই।
২) দ্বিতীয় রাউন্ডর রেজাল্ট: ২১ জুলাই।
৩) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রিপোর্টিং এবং 'অ্যাকসেপ্টটেন্স ফি' জমা দেওয়া: ২১ জুলাই থেকে ২৩ জুলাই।
৪) তৃতীয় রাউন্ডর রেজিস্ট্রেশন এবং পছন্দ বাছাই: ২৪ জুলাই থেকে ২৬ জুলাই।
৫) দ্বিতীয় রাউন্ডর রেজাল্ট: ২৮ জুলাই।
৬) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রিপোর্টিং এবং 'অ্যাকসেপ্টটেন্স ফি' জমা দেওয়া: ২৮ জুলাই থেকে ৩০ জুলাই।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


