Rajnath warns Pakistan: ডট, ডট, ডট....পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে পাকিস্তানকে রহস্যেয় মোড়া হুঁশিয়ারি

Rajnath warns Pakistan: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার এক বছর পূর্ণ হল। এই অভিশপ্ত দিনে দাঁড়িয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানকে অত্যন্ত কড়া ভাষায় এবং কিছুটা রহস্যময় ভঙ্গিতে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Published on: Apr 22, 2026, 20:59:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rajnath warns Pakistan: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার এক বছর পূর্ণ হল। এই অভিশপ্ত দিনে দাঁড়িয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানকে অত্যন্ত কড়া ভাষায় এবং কিছুটা রহস্যময় ভঙ্গিতে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিংয়ের এই ‘ক্রিপ্টিক’ বা রহস্যময় সতর্কবার্তা নিয়ে এখন জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ঠিক এক বছর আগে পহেলগাঁওয়ের শান্ত উপত্যকা কেঁপে উঠেছিল জঙ্গিদের কাপুরুষোচিত হামলায়। সেই ঘটনার ক্ষত আজও তাজা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শহিদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ভারতের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা ভারতের শান্তিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তাদের চরম মূল্য দিতে হবে।’

জার্মানিতে রাজনাথ সিং। (ছবি সৌজন্যে এএফপি)
জার্মানিতে রাজনাথ সিং। (ছবি সৌজন্যে এএফপি)

রাজনাথ সিংয়ের 'রহস্যময়' হুঁশিয়ারি

এদিন একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং সরাসরি পাকিস্তানের নাম না নিলেও তাঁর নিশানায় যে ইসলামাবাদ ছিল, তা স্পষ্ট। তিনি বলেন, ‘আপনাদের এটা নতুন করে বলে দেওয়ার দরকার নেই যে অপারেশন সিঁদুরের সময় আমাদের সেনা কী করেছিল। আমাদের সৈন্যশক্তির আগের থেকেও মজবুত হয়ে গিয়েছে। ভারত বিশ্বের কোনও দেশকে (প্রথমে) হামলা করেনি। কিন্তু কোনও প্রতিবেশী দেশ যদি ঝামেলা পাকানোর চেষ্টা করে, তো ডট...ডট...ডট। সব প্রতিবেশীই ঠিক আছে। শুধু একটাই ঝামেলা পাকায়।’

আরও পড়ুন: LPG cylinder storage rules: বাড়িতে কতগুলি LPG সিলিন্ডার রেখেছেন? বেশি থাকতেই হতে পারে জেল, সঙ্গে আরও শাস্তি

পহেলগাঁওয়ের ঘটনায় শোকপ্রকাশ মোদীর

রাজনাথের মন্তব্যের আগে আজ পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, 'গত বছর আজকের দিনে পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় যে সমস্ত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের আজ আমি স্মরণ করছি। তাঁদের কখনও ভোলা হবে না। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল।'

আরও পড়ুন: Rohit Sharma Latest Update: ‘আমায় ক্ষমা করে দাও রোহিত’, কোন ‘ভুলের’ জন্য এমন করলেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা?

তিনি আরও বলেন যে এই মর্মান্তিক ঘটনা আজও দেশের বিবেকের ওপর বোঝা হয়ে রয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় ও অটল অবস্থানের কথা পুনরায় উল্লেখ করেন মোদী। তিনি বলেন, দুঃখ ও সংকল্পের এই সময়ে সমগ্র জাতি একসঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেন, 'জাতি হিসেবে আমরা দুঃখ ও সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কোনও প্রকার সন্ত্রাসবাদের কাছে মাথানত করবে না। সন্ত্রাসীদের ঘৃণ্য ষড়যন্ত্র কখনও সফল হবে না।'

আরও পড়ুন: SC raps Mamata Banerjee: ‘কেউ কল্পনাও করতে পারেননি..’., আইপ্যাক কাণ্ডে মমতাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More