...
...
Next Story

Vidyasagar setu Update: আরও এক রবিবার বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! তারিখ, সময় দেখে নিন

এর আগেও বেশ কিছু রবিবার, বিদ্যাসাগর সেতু বন্ধ থেকেছে বেশ কয়েক ঘণ্টা। ব্রিজের মেরামতির জন্য এই সেতু বন্ধ থেকেছে।

Published on: Nov 20, 2025, 23:00:07 IST
Advertisement

আরও একটি রবিবার ফের বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। আগামী ২৩ নভেম্বর, ২০২৫ রবিবার বন্ধ থাকবে এই ব্রিজ। কলকাতা ও হাওড়াকে সংযোগকারী এই সেতু ওই দিন ভোর ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত টানা ৭ ঘণ্টা বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের কারণে এই সেতু বন্ধ থাকতে চলেছে ২৩ তারিখ ওই নির্দিষ্ট সময়।

আরও এক রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! তারিখ দেখে নিন।
আরও এক রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! তারিখ দেখে নিন।

উল্লেখ্য, এর আগেও বেশ কিছু রবিবার, বিদ্যাসাগর সেতু বন্ধ থেকেছে বেশ কয়েক ঘণ্টা। ব্রিজের মেরামতির জন্য এই সেতু বন্ধ থেকেছে। এবার আরও এক রবিবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে। বহু রবিবারই এই সেতু বন্ধ থাকার ফলে বহু যাত্রীরাই ভোগান্তির শিকার হচ্ছেন।

( নেপাল ফের উত্তপ্ত! Gen Z বনাম UML সংঘর্ষ, কোন এলাকায় জারি হল কারফিউ?)

( গুরু বৃহস্পতি ও চন্দ্রের চালে ব্যাপক ধামাকা! ৩ রাশিতে সৌভাগ্যের ফোয়ারা ছুটবে, লাকি কারা?)

( Trump Son in India: ট্রাম্পের শুল্ক-হুমকির মাঝেই ট্রাম্প-পুত্র যোগীগড় উত্তর প্রদেশে! কোথায় গিয়েছিলেন? এল ভিডিয়ো)

( Lucky Zodiac Signs: তুলায় যাবেন বুধ! নভেম্বরেরশেষলগ্নে ধুন্ধুমার লাভ এই ২ রাশির)

আগামী ২৩ নভেম্বর, এই বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার ফলে, গাড়িগুলি এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে এই ব্রিজমুখী গাড়ি, টার্ফভিউ ভায়া হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওয়া ব্রিজ অথবা ডানদিকে ঘুরে হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোড ধরতে পারে। সিজিআর রোড ধরে খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলি হেস্টিংস মোড় থেকে বাঁদিক ঘুরে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পৌঁছবে। কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতু ভায়া ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট ব়্যাম্প হয়ে হাওড়া ব্রিজ যেতে রেড রোড ধরতে হবে। উল্লেখ্য, ২৭ বছর বয়সী এই বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশন (এইচআরবিসি)। তারা গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কিছু রবিবার এই সেতু বহুক্ষণের জন্য বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের কাজ চলেছে ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks