Amit Shah on Delhi Blast: দিল্লি ব্লাস্টের অপরাধীদের ‘এমন শাস্তি হবে, যা বিশ্বের কাছে…’, হুঙ্কার অমিত শাহের কণ্ঠে

আল ফালাদ বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফরেন্সিক অডিটেরও নির্দেশ দিয়েছে সরকার।

Published on: Nov 13, 2025, 20:33:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিল্লি বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত ক্রমেই এগোচ্ছে। আর তদন্ত প্রক্রিয়া যতই এগোচ্ছে, ততই একাধিক অধ্যায়ের পরত খুলতে শুরু করেছে। এদিকে, দিল্লি বিস্ফোরণের পরই একাধিক হাইভোল্টেজ বৈঠক হয়ে গিয়েছে দিল্লিতে। গতকালই মন্ত্রিসভার বৈঠক ছিল। এদিকে, বৃহস্পতিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠে উঠে এল দিল্লি বিস্ফোরণের নেপথ্যে থাকা অপরাধীদের ঘরে হুঙ্কার।

অমিত শাহ (ANI Video Grab) (ANI Video Grab)
অমিত শাহ (ANI Video Grab) (ANI Video Grab)

গুজরাটে এক সৈনিক স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ বলেন, দিল্লি বিস্ফোরণের নেপথ্যে থাকা অপরাধীদের এমন শাস্তি দেওয়া হবে যা গোটা বিশ্বের কাছে বার্তা হবে। তিনি এই অনুষ্ঠানের মঞ্চ থেকে হুঙ্কারের সুরে বলেন,' দিল্লি সন্ত্রাসী হামলার অপরাধীদের এমন শাস্তি …(হবে) যা বিশ্বকে এই বার্তা দেবে যে আমাদের দেশে কেউ কখনও এমন হামলার কথা ভাবতেও সাহস করবে না।' এরই সঙ্গে তিনি বলেন,'সন্ত্রাসী ঘটনায় দায়ী সকলের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প অবশ্যই পূরণ হবে।' উল্লেখ্য, গতকালই ভুটান থেকে ২ দিনের সফর শেষে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের দেখা করেন প্রধানমন্ত্রী। এরই পাশপাশি রাজধানী দিল্লিতে তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মোদী। বেশ কিছু রিপোর্ট দাবি করে, এরপর নরেন্দ্র মোদী, অমিত শাহ ও অজিত ডোভাল আলাদা করে বৈঠক করেন। এদিকে, কানাডায় বিদেশ সফরে রয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর।

( ইসলামাবাদে ব্লাস্ট নিয়ে ভারতের দিকে আঙুল পাক PMর! দিল্লি বিস্ফোরণ ঘিরে বাংলাদেশের মন্ত্রী তৌহিদ কী বললেন?)

( অযোধ্যায় রাম মন্দির ৪৮ ঘণ্টার জন্য বন্ধ থাকতে চলেছে এই দিনটির বিকেল থেকে,কেন? কী ঘটতে চলেছে?)

( Surya Gochar in Brischik: সূর্য বৃশ্চিকে নেবেন এন্ট্রি! ১৬ নভেম্বর থেকে ভালো সময় আসছে বহু রাশির)

( Vastu Tips:বাস্তুশাস্ত্রমতে ক্যাকটাস শুভ নাকি অশুভ! গাছ নিয়ে এই ৩ টিপস দেখে নিন)

( Delhi Blast Investigation: ড. মুজাফ্ফর কে? রয়েছে তুরস্ক, দুবাই যোগ! ইন্টারপোলের দ্বারস্থ জম্মু ও কাশ্মীর পুলিশ)

অন্যদিকে, দিল্লি বিস্ফোরণের তদন্ত ক্রমেই এগিয়ে চলেছে। এদিকে, একের পর এক ডাক্তারের গ্রেফতারি ঘিরে যে শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে তদন্তকারী দলের স্ক্যানারে, তা হল আল ফলা ইউনির্ভাসিটি। এই শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে NAAC। আল ফালাদ বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফরেন্সিক অডিটেরও নির্দেশ দিয়েছে সরকার।