Dwidwadash yog: বছর শেষে দ্বিদ্বাদশ যোগ! কুম্ভ সহ একঝাঁক রাশিতে শুরু হচ্ছে ভালো সময়, লাকি কারা?
দ্বিদ্বাদশ যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন।
২০২৫ সালের শেষলগ্নে ২৬ ডিসেম্বর এক শুভ যোগে বহু রাশির জাতক জাতিকার কপাল খুলতে চলেছে। এই দিনে যম আর শুক্র তৈরি করে ফেলেছে দ্বিদ্বদাশ যোগ। ডিসেম্বরের শেষলগ্নে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। এই যোগ বহু রাশির ওপর প্রভাব ফেলতে চলেছে। কারা কারা এই যোগের প্রভাবে লাভ পাবেন? দেখে নিন।

কুম্ভ
ডিসেম্বর মাসের শেষলগ্ন থেকে কুম্ভ রাশির সুসময় শুরু হচ্ছে। এই সময় আর্থিক পরিস্থিতি উন্নতির দিকে থাকবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। বহু পূরণ না হওয়া ইচ্ছা এই সময়কালে পূরণ হতে পারে। আগে বিনিয়োগ রয়েছে, এমন কোনও দিক থেকে আসতে পারে বিপুল টাকা। কর্মস্থলে আপনার কাজ দেখে আপনার ওপর বাড়তি দায়িত্ব আসতে পারে। হতে পারে পদোন্নতি। আসতে পারে নতুন চাকরির সুযোগ। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে।
(Mangal Gochar: মঙ্গলের গোচরে পদোন্নতি, বিদেশ ভ্রমণ! আগামী দিনে কপাল খুলবে কাদের?)
( Shastra Tips: বজরংবলিকে কোন ধরনের প্রদীপ দিয়ে পুজো করা শুভ? রইল কিছু টিপস)
( Lucky Zodiacs Astrology: কুম্ভ সহ একঝাঁক রাশির শুভ সময় আসছে! লাকির লিস্টে আর কারা?)
( Vastu shastra Tips: বাড়িতে নুন রাখার সময় এই দিকগুলি খেয়াল করেছেন তো! ঘরে সুখ আনতে রইল বাস্তুটিপস)
মীন
এই সময় আপনার আত্মবিশ্বাস হু হু করে বাড়তে থাকবে। বহু ক্ষেত্রে পেতে পারেন সাফল্য। সুখ হু হু করে বাড়তে পারে। যাঁদের বিদেশে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তাঁদের স্বপ্ন পূরণ হতে পার। এঁরা পেতে পারেন সাফল্য। পুরনো মনখারাপ ভুলে এবার নতুন কিছু আপনার মনকে ভালো রাখতে পারে।
( Lucky Zodiacs Astrology: কুম্ভ সহ একঝাঁক রাশির শুভ সময় আসছে! লাকির লিস্টে আর কারা?)
বৃষ
২৬ ডিসেম্বরের পর থেকেই আপনার জীবনে সুখ সুবিধা হু হু করে বাড়তে পারে। সব কাজে ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। গাড়ি, বাড়ি কেনার ইচ্ছা থাকলে, তা এবার পেতে পারেন। কর্মক্ষেত্র আপনার জোর বাড়বে। সমাজে মান সম্মান হু গু করে বাড়বে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


