Kumkum Slot: মাত্র ১ মাসেই সব শেষ! আদৃতের ‘কুমকুম’-এর আগমনে কোপ, স্লট হারিয়ে কপাল পুড়ল ‘বাবলি সুন্দরী’-র
‘কুমকুম’-এর সফর শুরু ১৭ইজুন থেকে। আদৃত-স্নেহাকে জায়গা দিতে গিয়ে চ্যানেল অন্যায় করল বাবলির সঙ্গে, বলছে নেটপাড়া।
বাংলা টেলিভিশনের পর্দায় ধারাবাহিক শুরু হওয়া আর বন্ধ হওয়ার খেলা নতুন কিছু নয়। কিন্তু সদ্য শুরু হওয়া কোনো মেগা যদি মাত্র এক মাসের মাথাতেই তার স্লট হারায়, তবে তা দর্শকদের জন্য বেশ বড় ধাক্কাই বটে! স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসতে চলেছে জনপ্রিয় অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) বহুল প্রতীক্ষিত নতুন মেগা ধারাবাহিক ‘কুমকুম’ (Kumkum)। আর এই মেগার আগমনী বার্তা আসতেই ওলটপালট হয়ে গেল চ্যানেলের প্রাইম টাইম স্লট। যার সরাসরি কোপ পড়ল গত মাসে শুরু হওয়া ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’ (Babli Sundori)-র ওপর! যার জেরে ক্ষুব্ধ হানি বাফনার ভক্তরা। তাঁদের দাবি, আরেকটু সময় দেওয়া উচিত ছিল।

আগামী ১৭ই জুন থেকে স্টার জলসার সান্ধ্যকালীন স্লটে ঘটতে চলেছে এক বিশাল রদবদল। ওই দিন থেকে জলসার পর্দায় শুরু হবে আদৃতের সফর। এই প্রথমবার জি বাংলার ঘরের ছেলে লক্ষ্মীতে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত সময়সূচি।
১৭ই জুন থেকে মেগা রদবদল: এক নজরে নতুন সময়সূচি
কুমকুম (নতুন মেগা),—,সন্ধ্যা ৭টা,আদৃত ও অনুষ্কার নতুন জুটি নিয়ে মহাধামাকাদার এন্ট্রি।
ও মোর দরদিয়া ,সন্ধ্যা ৬টা,রণিতা দাসের এই মেগা এক ঘণ্টা এগিয়ে আনা হলো।
বাবলি সুন্দরী: হানি বাফনার এই মেগাকে ঠেলে দেওয়া হয়েছে রাত ১১টার স্লটে। যা কার্যত নতুন মেগাকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া।
আদৃত রায় এবং নবাগতা অনুষ্কার (Anushka) নতুন মেগা ‘কুমকুম’-কে জায়গা দিতে গিয়ে চ্যানেলের দুটি বড় ধারাবাহিকের সময়ে পরিবর্তন আনা হয়েছে।
মাত্র ১ মাসেই বাবলি সুন্দরের বিদায়?
গত মাসের মথেকে স্টার জলসার পর্দায় সন্ধ্যা ৬টার স্লটে শুরু হয়েছিল ‘বাবলি সুন্দরী’। হানি বাফনা (Honey Bafna) এবং ডান্স বাংলা ডান্স খ্যাত নবাগতা স্নেহা গুড়িয়ার এই ধারাবাহিক সমাজের প্রচলিত সৌন্দর্যের ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে এক সাহসী বার্তা দিচ্ছিল। কিন্তু টিআরপি-র ইঁদুরদৌড়ে প্রথম থেকেই আশানুরূপ ফল করতে পারছিল না এই ধারাবাহিক।
তার ওপর আগামী ১৭ই জুন থেকে সন্ধ্যা ৭টার স্লটে রাজকীয়ভাবে এন্ট্রি নিচ্ছে আদৃতের ‘কুমকুম’। ফলে ৭টার স্লটে এতদিন ধরে চলা ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’-কে সরিয়ে আনা হচ্ছে সন্ধ্যা ৬টায়। আর এই চেইন রিঅ্যাকশনের জেরেই মাত্র এক মাসের মাথায় সন্ধ্যা ৬টার স্লট ছাড়তে হচ্ছে ‘বাবলি সুন্দরী’-কে। ঠাঁই হয়েছে সেই রাত ১১টার স্লটে।
কোন গল্প নিয়ে আসছে ‘কুমকুম’?
‘মিঠাই’ ধারাবাহিকের আকাশছোঁয়া সাফল্যের পর ছোটপর্দায় আদৃত রায়ের কামব্যাক নিয়ে দর্শকদের মধ্যে চরম উন্মাদনা তৈরি হয়েছিল। ‘কুমকুম’-এর প্রথম প্রোমো থেকেই স্পষ্ট, এটি একটি মিষ্টি পারিবারিক ভালোবাসার গল্প। যেখানে এক শহুরে শিক্ষিত উচ্চবিত্ত পরিবারের ছেলে (আদৃত) গ্রামে এসে আলাপ করবে এক সাধারণ কিন্তু গুণী গ্রামের মেয়ে কুমকুমের (অনুষ্কা) সাথে। কুমকুমের বুদ্ধিমত্তা এবং সঠিক পরামর্শ কীভাবে আদৃতের ধুঁকতে থাকা পারিবারিক ব্যবসার হাল ফেরাবে, সেই নিয়েই এগোবে মেগার গল্প।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


