Sign in

Amit Shah on Bangladeshi Infiltration: ৫ বছরে তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের, ভোটের মুখে বড় মন্তব্য অমিত শাহের

অমিত শাহ বলেন, 'বিজেপি অসমে ফের ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে দেশ থেকে তাড়ানো হবে। অসম এবং গোটা দেশ অনুপ্রবেশকারী মুক্ত হবে। এর জন্য দরকার ইচ্ছাশক্তি, সাহস এবং দৃঢ়তা। আমাদের প্রধানমন্ত্রীর কাছে এর সবগুলিই রয়েছে। তবে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া অনুপ্রবেশকারীদের তাড়ানো অসম্ভব।'

Published on: Feb 22, 2026, 11:37:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ ছেড়ে নিজেদের দেশে ফিরতে দেখা যায়। তাছাড়াও অেক অনুপ্রবেশকারী এখনও ভারতে লুকিয়ে আছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, অনেক বাংলাদেশি ভুয়ো নথি তৈরি করে ভোটার তালিকায় নামও তুলিয়েছেন বলে অভিযোগ। এই নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। এহেন পরিস্থিতিতে এবার ভোটের মুখে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অসমে এক সরকারি অনুষ্ঠানে অমিত শাহ বললেন, 'আগামী ৫ বছরের মধ্যে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশ থেকে তাড়ানো হবে।'

Union home minister Amit Shah during the 87th Raising Day Parade of the Central Reserve Police Force (CRPF) in Guwahati on Saturday. (PTI) (HT_PRINT)
Union home minister Amit Shah during the 87th Raising Day Parade of the Central Reserve Police Force (CRPF) in Guwahati on Saturday. (PTI) (HT_PRINT)

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দেশ থেকে যদি মাওবাদ নির্মূল করা যায়, তবে অনুপ্রবেশকারীদেরও নির্মূল করা সম্ভব। অনুপ্রবেশকারীদের আগামী পাঁচ বছরের মধ্যে দেশ থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে। শুধুমাত্র জবরদখল করে রাখা জমি থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করে লাভ নেই। শুধুমাত্র এক জায়গা থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করলে তারা অন্য কোথাও গিয়ে থাকতে শুরু করবে। তাদের দেশ থেকেই তাড়াতে হবে।' উল্লেখ্য, বিগত দিনে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে উচ্ছেদ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। অনেক বাংলাদেশিকে পুশব্যাকও করা হয়েছে। এই আবহে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও অনুপ্রবেশ ইস্যুতে নির্বাচন লড়তে চাইছে বিজেপি।

অমিত শাহ এরপর আরও বলেন, 'বিজেপি অসমে ফের ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে দেশ থেকে তাড়ানো হবে। অসম এবং গোটা দেশ অনুপ্রবেশকারী মুক্ত হবে। এর জন্য দরকার ইচ্ছাশক্তি, সাহস এবং দৃঢ়তা। আমাদের প্রধানমন্ত্রীর কাছে এর সবগুলিই রয়েছে। তবে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া অনুপ্রবেশকারীদের তাড়ানো অসম্ভব।' এদিকে নির্বাচনী ইশতেহারে অনুপ্রবেশকারীমুক্ত অসমের প্রতিশ্রুতি দেওয়ার জন্য কংগ্রেসকে চ্যালেঞ্জ জানালেন অমিত শাহ। অনুপ্রবেশের 'সুযোগ' দেওয়ার জন্য কংগ্রেসের তীব্র আক্রমণ শানান অমিত শাহ। তাঁর কথায়, 'অনুপ্রবেশকারীদের উপস্থিতি আসামের উন্নয়নের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ ছিল।'

কংগ্রেসের উদ্দেশে অমিত শাহ বলেন, 'কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাচ্ছি: যদি তারা অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে তাদের ইশতেহারে অসমকে অনুপ্রবেশমুক্ত করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করুক। তারা তা করবে না। তবে আমি আপনাকে আশ্বস্ত করছি যে জমি মুক্ত করা যথেষ্ট নয়। প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে আমরা অসম থেকে তাড়িয়ে দেব। ধুবরি, বরপেটা, দরং, মরিগাঁও, বোঙ্গাইগাঁও, নগাঁও এবং গোয়ালপাড়া মুসলিম-অধ্যুষিত, অনুপ্রবেশকারী-অধ্যুষিত হওয়ার জন্য কে দায়ী? কংগ্রেস সরাসরি দায়ী। অনুপ্রবেশের অনুমতি দিয়ে আসামকে যে পাপ করা হয়েছে তা থেকে বিজেপি আসামকে মুক্তি দেবে।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More