Donald Trump Eid Qurbani: ইদের কোরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’, চিড়িয়াখানায় গেল ভাইরাল মোষ
Donald Trump Eid Qurbani: বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি খামারে বড় করা হয়েছিল প্রায় ৭০০ কেজি ওজনের এই মোষটিকে। খামারের মালিক জিয়া উদ্দিন মৃদার দাবি, মোষটির মাথার সোনালি চুলের ধরন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো হওয়ায় তাঁর ভাই মজা করে ওই নাম দেন।
Donald Trump Eid Qurbani: বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত এক বিরল অ্যালবিনো মোষকে শেষ মুহূর্তে ইদের কোরবানি থেকে বাঁচালেন সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠা এই মোষটিকে পরে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। তার অদ্ভুত চেহারা এবং সোনালি রঙের চুলের মতো অংশের জন্যই প্রাণীটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’।

জানা গিয়েছে, বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি খামারে বড় করা হয়েছিল প্রায় ৭০০ কেজি ওজনের এই মোষটিকে। খামারের মালিক জিয়া উদ্দিন মৃদার দাবি, মোষটির মাথার সোনালি চুলের ধরন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো হওয়ায় তাঁর ভাই মজা করে ওই নাম দেন। পরে সেই নামই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রাণীটিকে দেখতে দূরদূরান্ত থেকে বহু মানুষ খামারে ভিড় জমাতে শুরু করেন। রিপোর্ট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে কোরবানি করার বিষয়টি নিয়ে ঢাকার মার্কিন দূতবাস থেকে চাপ দেওয়া হয় বাংলাদেশ সরকারের উচ্চতম মহলের ওপর।
প্রথমে ইদ-উল-আজহায় কোরবানির জন্য মোষটিকে বিক্রি করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু জনপ্রিয়তা বাড়তে থাকায় এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়। শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মোষটিকে আর কোরবানি দেওয়া যায়নি। সেটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়। যে ব্যক্তি মোষটি কিনেছিলেন, তাঁকেও টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত আলাদা একটি ঘেরাটোপে রাখা হয়েছে ওই অ্যালবিনো মোষটিকে। দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে অ্যালবিনো মোষ অত্যন্ত বিরল। সাধারণ কালো রঙের মোষের তুলনায় এদের আলাদা যত্নের প্রয়োজন হয়। প্রতিবেদন অনুযায়ী, এ বছর বাংলাদেশে ইদ উপলক্ষে এক কোটিরও বেশি পশু কোরবানি হতে পারে। সেই আবহেই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই বিরল মোষটিকে ঘিরে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছিল। পরে সেই মোষের কোরবানি আটকে দেওয়া হয়।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


