Sign in

India sends Oil to Neighbor: ইরান যুদ্ধের মাঝে জ্বালানি সংকটে প্রতিবেশী দেশ, ১৮০০০ টন পেট্রোল ও ২০০০০ ডিজেল পাঠাল ভারত

ভারত ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠাল শ্রীলঙ্কায়। ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে। এই আবহে শ্রীলঙ্কার সরকার এই সাহায্যের জন্য ভারতের প্রশংসা করেছে।

Published on: Mar 29, 2026, 13:21:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানে চলমান ভয়াবহ সামরিক সংঘাতের মধ্যে বিশ্বের অনেক দেশেই জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। সংকটের এই সময়ে ভারত এবার প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার কথাও ভাবছে। এই কারণেই ভারত ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠাল শ্রীলঙ্কায়। ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে। এই আবহে শ্রীলঙ্কার সরকার এই সাহায্যের জন্য ভারতের প্রশংসা করেছে।

ভারত ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠাল শ্রীলঙ্কায়। (REUTERS)
ভারত ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠাল শ্রীলঙ্কায়। (REUTERS)

শ্রীলঙ্কার বিরোধী দলগুলোও ভারতকে সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছে। শ্রীলঙ্কায় বিরোধী দলনেতা ও সমগী জন বালওয়েগয়ার নেতা সাজিথ প্রেমাদাসা ভারতের প্রশংসায় বলেন, 'জরুরি জ্বালানি সহায়তার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্পর্কের আসল দাম বোঝা যায় কঠিন সময়ে। সেটারই উদাহরণ দেখলাম আমরা। আমাদের ভুললে চলবে না, দেশের সবচেয়ে কঠিন সময়ে আমাদের পাশে কারা দাঁড়িয়েছিলেন।'

এর আগে গত ২৪ মার্চ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে টেলিফোনে কথোপকথন হয়েছিল। এছাড়াও জ্বালানি স্থিতিশীলতা নিয়ে এস জয়শঙ্করের সাথে কথা বলেছিলেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথ। এরপরই জ্বালানি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। এই আবহে ৩৮ হাজার টন জ্বালানি পাঠানো হল। এর মধ্যে ২০ হাজার টন হল ডিজেল এবং ১৮ হাজার মেট্রিক টন পেট্রোল।

এর আগে শ্রীলঙ্কা ভেবেছিল সিঙ্গাপুর থেকে তারা মার্চ মাসে জ্বালানি পাবে। তবে তারা সেটা পায়নি। এদিকে জ্বালানি সংকটের আবহে সেখানে তেলের দাম প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। শ্রীলঙ্কায় জ্বালানি সংকট পরিস্থিতি এমনই, যে সেখানে ৪ লিটার জ্বালানি তেল মজুদ রাখার জন্য একজনকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাধ্যমে লঙ্কা আইওসি-কে এই জরুরি চালান পাঠানো হয়। এর আগে কয়েকবছর আগে যখন শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান ঘটেছিল, তখনও অর্থনৈতিক সংকট থেকে শ্রীলঙ্কাকে বের করতে ভারত পাশে দাঁড়িয়েছিল। আর এবারও বিশ্ব জ্বালানি সংকটের আবহে শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More