Iran attacks US Ship: হরমুজ ছাড়িয়ে রণক্ষেত্র ওমান সাগর! 'জাহাজ চুরির' পরে মার্কিন রণতরীর ওপর ড্রোন হামলা ইরানের

Iran attacks US Ship: ওমান সাগরে মার্কিন সেনার জাহাজে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে এখনও সময় আছে। তবে ইরানের একটি কার্গো জাহাজ দখল করেছে আমেরিকা। এরপরই আমেরিকার জাহাজে হামলা চালানোর দাবি করল ইরান।

Published on: Apr 20, 2026 10:01 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Iran attacks US Ship: ইরান ও আমেরিকা দ্বিতীয় দফার আলোচনায় বসতে পাকিস্তানে যাবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। এরই মাঝে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের শঙ্কা নতুন করে দেখা দিয়েছে। জানা গেছে, ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে এখনও সময় আছে। তবে ইরানের একটি কার্গো জাহাজ দখল করেছে আমেরিকা। এরপরই আমেরিকার জাহাজে হামলা চালানোর দাবি করল ইরান।

ওমান সাগরে মার্কিন সেনার জাহাজে হামলা চালিয়েছে ইরানি বাহিনী।
ওমান সাগরে মার্কিন সেনার জাহাজে হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

এই হামলায় মার্কিন জাহাজের কতটুকু ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে পরিষ্কার নয়। তবে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বাড়তে শুরু করেছে। এই আবহে ইরানের তরফ থেকে ড্রোনের মাধ্যমে মার্কিন জাহাজে হামলা চালানো হয় বলে জানানো হয়েছে তসনিম বার্তা সংস্থার রিপোর্টে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে বলেছেন, ওমান উপসাগরে ইরানি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এখন সেই জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে। ট্রাম্পের কথায়, ইরানি জাহাজটি হরমুজের কাছে মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করছিল। ট্রাম্প জানান, মার্কিন যুদ্ধজাহাজ 'ইউএসএস স্প্রুয়েন্স' ইরানি জাহাজটিকে থামার জন্য সতর্ক করে। কিন্তু যখন ইরানি ক্রুরা পিছু হটেনি, তখন আমেরিকান জাহাজটি আক্রমণ করে এবং তাদের আটক করে। আটক হওয়া ইরানি জাহাজটির নাম 'তুস্কা' বলে দাবি করেছেন ট্রাম্প। এই জাহাজটি প্রায় ৯০০ ফুট দীর্ঘ। এটির ওজন প্রায় একটি বিমানবাহী রণতরীর সমান। জাহাজটি বর্তমানে মার্কিন মেরিনদের দখলে রয়েছে। ট্রাম্প জানান, অবৈধ কার্যকলাপের কারণে তুস্কা নামক জাহাজটিকে আগেই নিষিদ্ধ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই জাহাজে কী আছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল। তবে আমেরিকা এরপরও তাদের অবরোধ জারি রেখেছিল। এই পরিস্থিতিতে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করে। এই আবহে এক ভারতীয় জাহাজের ওপর হামলাও চালায় ইরানি সামরিক বাহিনী। সেই ঘটনার সময় অপর একটি ভারতীয় জাহাজ একদম কাছেই অবস্থান করছিল। এরপর দুই ভারতীয় জাহাজই হরমুজ প্রণালী থেকে ফিরে গিয়েছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More