PAGE 19

Bangla Photos Gallery

শুক্রকে নবগ্রহের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয়, যারা সম্পদ, প্রেম, জাঁকজমক, সৌন্দর্য, ঐশ্বর্য, ভোগ, কাম, শিল্প, সুখ এবং সঙ্গীতের দাতা। যাদের কুণ্ডলীতে শুক্র গ্রহের অবস্থান দৃঢ়, তারা জীবনে সুখ, সমৃদ্ধি এবং বিলাসিতা লাভ করে। এর পাশাপাশি ত্বকও ভালো থাকে। কিন্তু যখনই শুক্রের অবস্থান পরিবর্তন হয়, তখন তা সমস্ত রাশির সুখের উপর প্রভাব ফেলে।

শুক্রের গোচরে ৩ রাশির বদলাবে সময়, জীবনে আসবে সুখ, সমৃদ্ধি, সফলতা

Updated 485d ago
গত কয়েক বছর ধরে চিন দ্রুত পরমাণু শক্তি বাড়াচ্ছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, চিনের কাছে এখন অন্তত ৬০০ পরমাণু ওয়ারহেড রয়েছে এবং শিগগিরই এর সংখ্যা হাজারে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা এসআইপিআরআই এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

ভারতের পড়শি বাড়িয়ে চলেছে তাদের পরমাণু শক্তি, এখন কটা নিউক্লিয়ার বোম আছে তাদের?

Published 485d ago
১৫ জুন‌ সূর্য বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করছে। বুধ এবং বৃহস্পতি ইতিমধ্যেই মিথুন রাশিতে রয়েছে। এরপর সূর্যের আগমনে একটি বিশেষ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই যোগকে ব্রহ্ম আদিত্য যোগ বলে। সূর্য আত্মবিশ্বাস এবং নেতৃত্বের প্রতীক, বুধ বুদ্ধিমত্তা এবং যোগাযোগের প্রতীক, অন্যদিকে বৃহস্পতি জ্ঞান এবং সমৃদ্ধির কারক। যা অত্যন্ত শুভ এবং প্রভাবশালী বলে মনে করা হয়।

মিথুনে ব্রহ্ম আদিত্য যোগ গড়ছেন সূর্য, বুধ ও বৃহস্পতি! ৩ রাশির কপালে সুখের খেলা

Published 485d ago
রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে নারাজ। বলা হয়েছে, মধ্যস্থতাকারী দেশ কাতার ও ওমানের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে, ইজরায়েলের হামলার জবাব দেওয়ার পরই তারা যুদ্ধবিরতির কথা বিবেচনা করবে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইজরায়েলি হামলার আবহে ইরান কোনও ধরনের আপসের পথে হাঁটবে না।

ট্রাম্পের কথার নেই কোনও দাম, ভারত-পাক উদাহরণে মন গলছে না ইরান-ইজরায়েলের

Published 485d ago
শনিবার রাতে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে একটি ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান। প্রাথমিকভাবে জানা যায়, জ্বালানি কম থাকায় বিমানটি তিরুবন্তপুরম বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছিল। বিমানটি সেখানে অক্ষত অবস্থায় অবতরণ করতে পারে বলে জানা গিয়েছে। এই নিয়ে এবার মুখ খুলল ভারতীয় বায়ুসেনা।

দেশের মাটিতে ভিনদেশি F35 যুদ্ধবিমান নিয়ে অবশেষে মুখ খুলল ভারতীয় বায়ুসেনা

Published 485d ago
এর আগে আমদাবাদে বিধ্বংসী দুর্ঘটনার কবলে পড়া বিমানটিও ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। সেই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে জনরোষ বেড়েছে। পরিবার এবং শোকার্তরা এয়ারলাইনটির রক্ষণাবেক্ষণ এবং পাইলট প্রশিক্ষণ পদ্ধতিতে ত্রুটির বিষয়ে গভীর হতাশা এবং উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে বোয়িংয়ের বিমানের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে।

ফের এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির জেরে ফিরল বিমান

Published 485d ago
১৪ জুন মার্কিন সেনা দিবসের অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছিল কংগ্রেস। যদিও পরে হোয়াইট হাউজ স্পষ্ট করে দেয়, কোনও সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মুনিরকে। তবে মুনির সত্যি সত্যি আমেরিকায় গিয়েছেন। আর সেখানে তিনি পড়লেন প্রতিবাদের মুখে।

ফিল্ড মার্শালের নেই কোনও দাম, পাকিস্তানিরা মুনিরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল USA-তে

Published 485d ago
দেশ জুড়ে এখন রাজা রঘুবংশী খুনের মামলা নিয়ে চর্চা চলছে। এরই মাঝে এবার কর্ণাটকেও এমন ধরনেরই একটি খুনের রহস্য সামনে এসেছে। এখানে পুলিশ ছয় মাস অনুসন্ধানের পর একটি কঙ্কালের সন্ধান পেয়েছে। অভিযোগ, ছয় বছর সম্পর্কের পর প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন ওই তরুণী। পরে মেয়েটিকে হত্যা করে দাফন করে প্রেমিক।

বিয়ে নিয়ে বচসার জেরে প্রেমিকের হাতে খুন তরুণী, কঙ্কাল মিলল ৬ মাস পর

Published 485d ago
ভগবান জগন্নাথকে ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার ভগবান কৃষ্ণের এক রূপ হিসেবে বিবেচনা করা হয়। ওড়িশা রাজ্যের পুরী শহরে অবস্থিত জগন্নাথ মন্দিরটি একটি অত্যন্ত পবিত্র এবং মহৎ ধর্মীয় স্থান। বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ তাঁর মৃত্যুর পর এই মন্দিরের মূর্তিতে তাঁর আত্মা স্থাপন করেছিলেন। এই কারণেই এই মন্দির কোটি কোটি ভক্তের বিশ্বাসের কেন্দ্র।

পুরীর জগন্নাথ মন্দিরে প্রথম ভোগ জগন্নাথ দেবেরও আগে কাকে নিবেদন করা হয়?

Published 486d ago
স্নান পূর্ণিমার তাৎপর্য: ওড়িশার জগন্নাথ মন্দিরে ১০৮টি পাত্রের বিশুদ্ধ জল দিয়ে ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রাকে স্নান করানোর ১৪ দিন পর অর্থাৎ আষাঢ় শুক্লপক্ষ দ্বিতীয়া অর্থাৎ ২৭ জুন রথযাত্রা শুরু হবে।

স্নান পূর্ণিমা কবে? কোন আচারে পালিত হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার স্নান পর্ব

Published 486d ago
এবার ইজরায়েল-ইরান সংঘাতের আবহে ইরান থেকে ভারতীয়দের দেশে ফেরাতে অভিযান চালাতে পারে ভারত। এদিকে ইরানে আকাশসীমা বন্ধ করা হয়েছে সংঘাতের আবহে। এহেন পরিস্থিতিতে আর্মেনিয়া হয়ে ভারতীয়দের ইরান থেকে দেশে ফেরানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে দিল্লি। উল্লেখ্য, এর আগে ইউক্রেন থেকেও তৃতীয় দেশ হয়ে ভারতীয়দের দেশে ফিরিয়েছিল ভারত।

এবার আর্মেনিয়া হয়ে ইরানে 'মিশন' চালাতে পারে ভারত, সামনে এল নয়া আপডেট

Published 486d ago
প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

ডিএ মামলায় 'কোণঠাসা' রাজ্য? সরকারের 'খরচ' বাঁচানোর চাবিকাঠি ছিল কর্মীদের হাতেই

Published 486d ago
এই আবহে এবার বকেয়া ডিএ প্রসঙ্গে রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তিনি দাবি করলেন, আগামী ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারকে ২৫ শতাংশ ডিএ মেটানো না হলে উত্তাল আন্দোলনে নামবেন সরকারি কর্মীরা। এর আগেও ভাস্কর বাবুরা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আন্দোলন করেছেন। অনশনও করেছেন। নবান্নের সামনে পর্যন্ত গিয়ে গলা চড়িয়ে এসেছেন। তবে তাতে সরকার টলেনি।

২৭ জুনের মধ্যে ২৫% বকেয়া ডিএ না মেটালে 'এর দাম দিতে হবে' রাজ্য সরকারকে

Published 486d ago
এই সবের মাঝেই নাকি ইজরায়েল পরিকল্পনা করেছিল খামেনিকে মেরে ফেলার। এর আগে ইজরায়েল হুঁশিয়ারিও দিয়েছিল এই নিয়ে। তারা স্পষ্ট জানিয়েছিল, ইজরায়েল প্রয়োজনে খামেনির ওপরেও হামলা করতে পারে। ইজরায়েল ইতিমধ্যেই খামেনির এক উপদেষ্টাকে মেরেছে। এই সবের মাঝে এবার আমেরিকা দাবি করল, খামেনিকেই মেরে ফেলার ছক কষেছিল ইজরায়েল।

খামেনিকে 'বাঁচালেন' ট্রাম্প! বিস্ফোরক দাবি ওয়াশিংটনের, পালটা ইজরায়েল বলল...

Published 486d ago
ভারতের কাছে পর্যদস্তু হয়ে 'নাক কেটেছে'। তবে তাতেও লজ্জা নেই বা শিক্ষা হয়নি পাকিস্তানের। এবার ইরান-ইজরায়েল যুদ্ধে নাক গলাতে গেল ইসলামাবাদ। পড়শি ইসলামিক দেশের কাছে 'ভালো সাজতে' তারা নাকি প্রতিশ্রুতি দিয়েছে, ইরানে ইজরায়েল পরমাণু হামলা চালালে পাকিস্তানও ইজরায়েলে নিউক্লিয়ার মিসাইল ছুড়বে।

'আমরা পরমাণু বোমা ফেলব', ইরান-ইজরায়েল যুদ্ধে নাক গলাল 'নাক কাটা' পাকিস্তান

Published 486d ago
বৃষ: বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি প্রেমে আনন্দ এবং স্নেহ বয়ে আনবে। একজন পুরানো প্রেমিক আপনার সঙ্গে আবার যোগাযোগ করতে পারে অথবা আপনি পুরানো স্মৃতিতে হারিয়ে যেতে পারেন। আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কের মধ্যে আবেগগত গভীরতা থাকবে। অবিবাহিতদের জন্য, সম্পর্কের কথা বাড়িতে চলতে পারে। সপ্তাহান্তে আপনারা দুজনেই একসঙ্গে একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং একসঙ্গে ভ্রমণে যাওয়াও সম্ভব। এই সপ্তাহে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু নতুনত্ব অনুভব করবেন এবং আপনার সঙ্গীর কথা আপনার মনকে আকর্ষণ করবে।

শুক্র চন্দ্রর কালনিধি যোগ ৫ রাশির জীবনে আনবে সুখ, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল

Published 486d ago
 গতকালকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি মিশে গিয়েছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে থাকা একটি ঘূর্ণাবর্তে। এই ঘূর্ণাবর্তটি এখন সমূদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতা থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে আগানী কয়েকদিন।

পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণবর্তটি মিশে গেল উত্তরপশ্চিমের সিস্টেমে

Published 486d ago
রিপোর্টে জানা গিয়েছে, বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সেপসিসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস হল একটি গুরুতর অবস্থা যেখানে পরিপাকতন্ত্রের (গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বা জিআই ট্র্যাক্ট) সংক্রমণের কারণে সেপসিস হয়। সেপসিস হল শরীরের একটি মারাত্মক প্রতিক্রিয়া যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া থেকে হতে পারে।

ঠিক কী হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের? এখন কেমন আছেন বিজেপির সাংসদ?

Published 486d ago
 তবে সম্প্রতি সন্ময় মুখোপাধ্যায় অভিযোগ করেন, বকেয়া ডিএ দেওয়ার জন্য বিভিন্ন দফতরের তরফ থেকে কোনও পদক্ষেপই করা হচ্ছে না। এই আবহে তিনি ডিএ মামলার অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেখানে বিকাশবাবু বলেন, 'বকেয়া ডিএ যদি রাজ্য সরকার সময় মতো না মেটায়, তাহলে সুপ্রিম কোর্ট মূল মামলাটি (রাজ্য সরকারের দায়ের করা এসএলপি) খারিজ করে দিতে পারে।'

রাজ্য বকেয়া ডিএ না দিলে 'সুখবর' পেতে পারেন সরকারি কর্মীরা, সামনে বড় দাবি

Published 486d ago
ফরাসি বিমান প্রস্তুতকারক সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনের সিইও এরিক ট্র্যাপ ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি এই দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। ফরাসি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্র্যাপিয়ার বলেন, 'ভারতের তিনটি রাফাল ধ্বংস যাওয়ার খবর ভুল। রাফালের সক্ষমতা ও লড়াইয়ের স্থায়িত্বের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।'

৩টি রাফাল ধ্বংসের পাকিস্তানি দাবি নিয়ে সরাসরি মুখ খুললেন দাসোঁ প্রধান, বললেন…

Published 486d ago