PAGE 5

Bangla Photos Gallery

আগামিকাল ১৯ জুলাই ২০২৫ সালে কোন রাশির ভাগ্যে কী রয়েছে তা দেখে নিন। রইল রাশিফল। জ্যোতিষমতে দেখে নিন আপনার ভাগ্যে কী রয়েছে। এই ১২ রাশির আগামিকাল, শনিবারের ভাগ্যফল আজ শুক্রবারেই দেখে নিন।

আগামিকাল মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? রইল ১৯ জুলাই ২০২৫ রাশিফল

Published 477d ago
আর এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হবে। সূত্রের খবর, দ্বিতীয় দফায় বিমানবন্দর থেকে বিরাটি পর্যন্ত মেট্রো যাবে মাটির তলা দিয়ে। সেজন্য ১.৭ কিমি দীর্ঘ দুটি টানেল তৈরি করা হবে। বিরাটি স্টেশনও তৈরি করা হবে মাটির নীচে। সেইসঙ্গে বিরাটি এবং মাইকেল নগর স্টেশনে দুটি সাবওয়েও তৈরির দায়িত্ব পেয়েছে ওই ইঞ্জিনিয়ারিং সংস্থা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

বিরাটি পর্যন্ত মেট্রোর ২ টানেল, হবে আন্ডারগ্রাউন্ড স্টেশন, শুরু হচ্ছে বিশাল কাজ

Published 478d ago
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস- আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এরপর শনিবার থেতে তেড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে বহু জেলায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।   । (ছবি সৌজন্যে পিটিআই)

সপ্তাহান্তেও পিছু ছাড়বে না বৃষ্টি! কোথায় কোথায় তেড়ে বর্ষণ?রইল আবহাওয়ার রিপোর্ট

Published 478d ago
এদিকে, বারাসত লাইনেও চলবে বেশ কিছু নতুন ট্রেন। বারাসত থেকে বসিরহাট পর্যন্ত যে ট্রেন যাবে, সেটি ভোর ৬ টা ২৫ মিনিটে বাহরাসত থেকে ছাড়বে। আর তা গন্তব্যে পৌঁছবে সকাল ৭ টা ৩০ মিনিটে। আরও এক ট্রেন বসিরহাট থেকে সকাল ৭ টা ৩৫ মিনিটে ছাড়বে। তার গন্তব্য বারাসত।  (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

বারাসত, ডায়মন্ড হারবার শাখায় চলবে আরও বেশ কয়েকটি লোকাল! টাইমটেবিল দেখে নিন

Published 478d ago
আগামিকাল ১৮ জুলাই ২০২৫ সালে মেষ থেকে মীনের মধ্যে কোন রাশির ভাগ্যে কী রয়েছে, তার হদিশ দিচ্ছে রাশিফল। রাশিফলে দেখে নিন আপনার ভাগ্যে কী রয়েছে। আগামিকাল ১৮ জুলাই ২০২৫ সালে ১২ রাশির ভাগ্যচক্র দেখে নিন জ্যোতিষমতে আজই।

আগামিকাল মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? রইল ১৮ জুলাই ২০২৫ রাশিফল

Published 478d ago
সুজন্ন ও নিজন্ন। এই দুটি আবাসন প্রকল্প। বৃহস্পতিবার মুখ্য়মন্ত্রী এই দুটি আবাসন প্রকল্পের উদ্বোধন করেন। মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন যাঁরা তাঁদের জন্য় এই আবাসন প্রকল্প। স্বল্পবিত্ত মানুষদের কাছে বড় আশার জায়গা হতে চলেছে এই সুজন্ন ও নিজন্ন। (PTI Photo/Swapan Mahapatra)

সস্তায় ফ্ল্যাট মিলবে নিউটাউনে, বিরাট ব্যাপার! উদ্বোধন করলেন মমতা

Published 478d ago
জ্যোতিষ শাস্ত্রমতে আসন্ন এক উৎসবের দিনেই জুলাই মাসে পড়ছে মহালক্ষ্মী যোগ। জুলাইতে আসছে হরিয়ালি তিজ। সেই দিন তৈরি হতে চলেছে মহালক্ষ্মী যোগ। এই যুতি তৈরি হবে ২৬ জুলাই ২২৫। সেদিন চন্দ্রের সঙ্গে মঙ্গলের যুতি তৈরি হবে।

২৬ জুলাই থেকে সিংহ সহ একগুচ্ছ রাশির ভালো সময় শুরু! তৈরি হবে তাবড় রাজযোগ

Published 478d ago
আসন্ন সেপ্টেম্বর মাসেই পাকিস্তানে পা রাখতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এমনই দাবি, পাকিস্তানের স্থানীয় দুই মিডিয়া চ্যানেলের। যে দাবিকে তুলে ধরে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। উল্লেখ্য, শেষবার ২০০৬ সালে পাকিস্তানে গিয়েছিলেন কোনও মার্কিন প্রেসিডেন্ট। সেবার ছিল জর্জ বুশের সফর। রিপোর্ট দাবি করছে, সেই ঘটনার পর এবার নাকি পাকিস্তানে সফর করতে পারেন ট্রাম্প!

পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্প? বড় দাবি রিপোর্টের! এদিকে ইসলামাবাদ বলছে…

Published 479d ago
ধন-সম্পদ অর্জনের জন্য লবণের কৌশল - যদি ঘরে টাকা না থাকে, তাহলে একটি কাচের পাত্রে সামান্য লবণ নিয়ে তাতে চার-পাঁচটি লবঙ্গ রাখুন। তারপর ঘরের এক কোণে রাখুন। এতে ঘর সমৃদ্ধ থাকে।

লবণের অলৌকিক কৌশলে মুক্তি মিলবে যেকোনও সমস্যা থেকে, সঙ্গে বদলাবে ভাগ্যের রেখা

Published 479d ago
পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের গঠনের প্রসঙ্গে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, কেন্দ্রের অষ্টম বেতন কমিশন গঠন হতে চললেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কবে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে, তা সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। (ছবিটি প্রতীকী)

'DA বাড়ছে ৩%….', বিরক্ত রাজ্য সরকারি কর্মীদের নেতা, বাংলায় নয়া বেতন কমিশন কবে?

Published 479d ago
বুধবার লাদাখ সেক্টরে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের ট্রায়াল চালাল ভারতীয় সেনা। আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, সেনার এয়ার ডিফেন্স এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তত্ত্বাবধানে ১৫,০০০ ফুট উচ্চতায় ভারতের নিজস্ব এয়ার ডিফেন্সের যে পরীক্ষা চালানো হয়েছে, তাতে সাফল্য মিলেছে। (ফাইল ছবি, সৌজন্যে DRDO)

পাককে চুনকালি মাখিয়েছে ‘ভাই’, চিনের কাছে ১৫০০০ ফুট উঁচুতে ‘টার্গেট’ ওড়াল ‘দাদা’

Published 479d ago
গুলি করে হিন্দু যুবককে মেরে ফেলা হল বাংলাদেশে। শুধু তাই নয়, আমেরিকায় যেমন জর্জ ফ্লয়েডের গলা চেপে এক পুলিশ অফিসার বসেছিল, সেরকমভাবেই আজ গোপালগঞ্জে এক যুবকের গলায় বাংলাদেশের সেনাবাহিনী বুট তুলে দেয় বলে অভিযোগ করেছে আওয়ামি লিগ। গোপালগঞ্জের ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। (ছবির সত্যতা যাচাই করা হয়নি, সৌজন্যে, ফেসবুক Bangladesh Awami League)

গুলি করে হিন্দুকে খুন বাংলাদেশে, যুবকের গলায় বুট চেপে দাঁড়িয়ে সেনা, ইউনুস বলল..

Published 479d ago
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধের মহাদশা ১৭ বছরের। বলা হয় যে বুধের মহাদশা শুভ হলে ব্যবসায় অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি হয়। এমন পরিস্থিতিতে, আসুন জেনে নিই কোন ৪টি রাশির জন্য বুধের মহাদশা বর হিসেবে প্রমাণিত হয়।

বুধের মহাদশায় ৪ রাশির ভাগ্য হয় উজ্জ্বল, তারা রাজার মতো জীবন কাটায় এই দশায়

Published 479d ago
মাত্র পাঁচ বছর - আর তাতেই একটি সংস্থার শেয়ার এক লাখ টাকা থেকে দু'কোটি টাকায় পরিণত হয়েছে। অর্থাৎ কেউ যদি পাঁচ বছর আগে (২০২০ সাল) ওই সংস্থায় এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে আজ তাঁর ঝুলিতে দু'কোটি টাকা আছে। আরও কয়েকটি সংস্থা এরকম কোটি-কোটি টাকার রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

১ লাখ টাকা দিয়ে মিলল ২ কোটি- ৫ বছরেই ঝড় তুলল এই শেয়ার, কোটিপতি করল আরও ২টি

Published 479d ago
তবে এবার রাহুর নক্ষত্রের গোচরের সবচেয়ে ইতিবাচক প্রভাব পড়বে মাত্র ৪ রাশির উপর। এই জাতকদের ভাগ্যের সমর্থন পাবেন, আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকবে। আসুন জেনে নিই রাহুর নক্ষত্রের গোচরের কারণে কোন ৪ রাশির ভাগ্য হঠাৎ বদলে যাবে।

রাহুর নক্ষত্র গোচর এই ৪ রাশির ভাগ্য খুলে দেবে, বিনিয়োগে হবে বিপুল লাভ

Published 480d ago
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নয়া বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬,০০০ চাকরি বাতিল হওয়ার পরে এসএসসির যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, সেই সংক্রান্ত যা যা মামলা দায়ের করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

SSC-র নয়া নিয়োগ বিধি বাতিল? বড় রায় হাইকোর্টের, প্রায় ২৬,০০০ চাকরি মামলায় কী হল?

Published 480d ago
সিডিএস আরও জানান, পাকিস্তানের বেশ কয়েকটি ড্রোন অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপারেশন সিঁদুর প্রমাণ করেছে যে ভারতে তৈরি কাউন্টার এরিয়াল সিস্টেমগুলি ভারতের পরিস্থিতি এবং প্রয়োজন অনুসারে নির্মিত হয়েছে। সামরিক অভিযানের সময় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা আমাদের সামরিক প্রস্তুতিকে দুর্বল করে।'

'গতকালের অস্ত্র দিয়ে আজকের যুদ্ধ জেতা যায় না',অপারেশন সিঁদুরের উল্লেখ করলেন CDS

Published 480d ago
এখনও পর্যন্ত প্রায় ২০টি দেশে এই অ্যাপাচে হেলিকপ্টার সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, পাকিস্তান সীমান্তে এই হেলিকপ্টার মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ভারত। এই অ্যাপাচে হেলিকপ্টারকে 'এরিয়াল ট্যাংক'ও বলা হয়। আমেরিকা থেকে আসা এএইচ-৬৪এস অ্যাপাচে হেলিকপ্টার গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে নামবে।

আমেরিকা থেকে ভারতে আসছে অ্যাপাচে হেলিকপ্টার, রাতের ঘুম উড়বে পাকিস্তানের

Published 480d ago
এই আবহে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন যে রাষ্ট্রপতি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সেই পদে সেনাপ্রধানের স্থলাভিষিক্ত হওয়ার বিষয়টি উত্থাপিত হয়নি। তিনি এই ধরনের সমস্ত প্রতিবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।

প্রেসিডেন্ট হওয়ার তোড়জোড় আসিম মুনিরের? শেহবাজ শরিফ সাক্ষাতে জল্পনা আরও তীব্র

Published 480d ago
আজ ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। তবে তাঁর পরিবার আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ ইয়েমেনে আজকের নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের 'সম্মিলিত প্রচেষ্টা' এবং 'ভারতের গ্র্যান্ড মুফতি'র হস্তক্ষেপের ফলস্বরূপ নিমিশার মৃত্যুদণ্ড আপাতত পিছিয়ে দেওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

ইয়েমেনে ঠিক কীভাবে পিছিয়েছে ভারতীয় নার্স নিমিশার প্রিয়ার মৃত্যুদণ্ড?

Published 480d ago