April 2026 Lucky Rashi: অপেক্ষা আর কয়েকদিনের! কৃপার মেজাজে আসছেন দৈত্যগুরু শুক্র, লাকি কারা?
Shukra Gochar: শুক্রের গোচরের ফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকার লাভের মুখে পড়বে।
Shukra Gochar Lucky Rashi: জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রকে দৈত্যদের গুরু বলে মনে করা হয়। আর সেই দৈত্যগুরু শুক্র, ১৯ এপ্রিল বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। ধন, বৈভবের দেবতা শুক্রের এই বৃষ রাশিতে প্রবেশের ফলে একাধিক রাশির ওপর প্রভাব পড়তে থাকবে। শুক্র, বৃষ রাশিতে প্রবেশের ফলে শুরু হবে কেন্দ্র ত্রিকোণ যোগ। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারা লাভ পাবেন, দেখা যাক।

বৃষ
শুক্র, বৃষতে প্রবেশ করতেই আপনার লগ্নভাবে এই রাজযোগ তৈরি হবে। কেরিয়ারে উন্নতি হবে। নতুন কোনও সুযোগ আসতে পারে। যার ফলে আপনার আর্থিক দিক মজবুত হলেও হতে পারে। প্রেম জীবনে মাধুর্য আসতে পারে। দাম্পত্য সুখ পাবেন। মান সম্মান বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ আসতে পারে। তবে কোনও কাজে যদি আলস্য আসে, তাহলে তা থেকে নিজেকে রক্ষা করুন। খরচা বাড়তে পারে, ভালো কোনও সুযোগ আসলে তা হাত থেকে যেতে দেবেন না।
মিথুন
আপনাদের জন্য এই রাজযোগ ইতিবাচক। কেরিয়ারে হতে পারে উন্নতি। প্রমোশনের সঙ্গে সঙ্গে কোনও দায়িত্ব আসতে পারে কাঁধে। সামাজিক প্রতিষ্ঠা বাড়তে পারে। কোনও প্রভাবশালী কারোর সঙ্গে দেখা হতে পারে। চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁরা পেতে পারেন চাকরি। তবে চাকরির খোঁজ পেতে সঠিক চেষ্টা ও পরিশ্রম করে যেতে হবে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। কর্মস্থলে আপনার প্রতি কেউ ঈর্ষান্বিত হতে পারে। সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না।
কন্যা
এই রাজযোগ আপনার গোচর কুণ্ডলীতে নবমভাবে তৈরি হচ্ছে। এই সময় আপনি সব দিক থেকে ভাগ্যের সহযোগিতা পাবেন। বিদেশযাত্রা বা উচ্চশিক্ষার যোগ তৈরি হতে পারে। মানসিক শান্তি পেতে পারেন। আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারেন। বিভিন্ন দিক থেকে আর্থিক রোজগারের রাস্তা খুলে যেতে পারে। এই সময় কোথাও ছোট বা বড় যাত্রা হতে পারে। এই সময় ছাত্ররা বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


