Lionel Messi Statue: ইকো পার্কে ইতিমধ্যেই রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের ছোট নিদর্শনগুলি-সহ নানা দর্শনীয় স্থান। সুবিশাল এলাকা জুড়ে তৈরি হওয়া ইকো পার্কে রয়েছে উন্মুক্ত জায়গাও, ফলে এই জায়গায় নিরাপত্তা সহকারে মূর্তিটি বসানো যাবে বলেই একপ্রকার সম্মতি দিয়েছেন বিশেষজ্ঞরা।
Lionel Messi Statue: লেকটাউন থেকে সরানো লিয়োনেল মেসির মূর্তি বসানো হবে ইকো পার্কেই। ৭০ ফুট দৈর্ঘ্যের ফুটবল রাজপুত্রের মূর্তি স্থাপনের জন্য শুধু পার্ক কর্তৃপক্ষের ছাড়পত্র বাকি রয়েছে। এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়।
মেসির মূর্তি এবার কোথায় বসবে জানেন?
বিশ্বকাপ আবহে শহরে পুনরায় এই মেসি মূর্তি ফুটবল প্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। ইকো পার্কে ইতিমধ্যেই রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের ছোট নিদর্শনগুলি-সহ নানা দর্শনীয় স্থান। সুবিশাল এলাকা জুড়ে তৈরি হওয়া ইকো পার্কে রয়েছে উন্মুক্ত জায়গাও, ফলে এই জায়গায় নিরাপত্তা সহকারে মূর্তিটি বসানো যাবে বলেই একপ্রকার সম্মতি দিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে এবার ইকো পার্কে আসা পর্যটকদের জন্য এই মেসি মূর্তি বাড়তি আকর্ষণ হবে। লেকটাউনে অতীতে যে সমস্যা গুলি নিয়ে এই মেসি মূর্তি বসানো হয়েছিল তা সংস্কার করে বৈজ্ঞানিক পদ্ধতিতেই স্থাপন করা হবে দীর্ঘাকৃতির এই আর্জেন্টাইন ফুটবল তারকার ৭০ ফুটের মূর্তি।
মন্ত্রী জানিয়েছেন, লেকটাউনে অতীতে যে সমস্যাগুলি নিয়ে এই মেসি মূর্তি বসানো হয়েছিল তা সংস্কার করে বৈজ্ঞানিক পদ্ধতিতেই স্থাপন করা হবে। বর্তমানে মূর্তিটি রয়েছে বাগুইআটির পিডব্লিউডি গুদামে। মন্ত্রী শারদ্বত মজার সুরে বলেন, ‘এখনও অবধি মেসি শুয়ে রয়েছেন। রেস্ট নিচ্ছেন পিডব্লিউডি-তে। তার পর আমরা মেসিকে একটু ‘ওয়ার্ম আপ’ করিয়ে নিয়ে যাব ইকো পার্কে।’ নাম না করে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে কটাক্ষ করে বিধায়ক বলেন, ‘বিশ্বকাপ আবহে সত্যিকারের মেসির মূর্তি বসালেই ভাল হত... যাই হোক। বিশ্বকাপ আবহেই যাতে মূর্তিটি স্থাপন করা যায়, সেই চেষ্টাই চলছে। নগরোন্নয়ন দফতর অনুমতি দিলেই এই মূর্তিটি বসে যাবে।’ অন্যদিকে, এই খবর প্রকাশ্যে আসতেই মেসি ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে শহরে। এখন দেখার বিশ্বকাপ মরশুমে নতুন করে মেসি-র মূর্তি কবে ইকোপার্কে মাথা তোলে!
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে কলকাতা সফরে আসেন আর্জেন্টিনার ফুটবল তারকা। সেই সময় লেকটাউনে তাঁর একটি মূর্তি উন্মোচন করা হয়। কিন্তু বিতর্ক তৈরি হয় অবয়ব নিয়ে। কেউ কেউ কটাক্ষ করেন মেসির বদলে অন্য কয়েক জন খ্যাতনামীর সঙ্গে ওই মূর্তির মিল বেশি। এর মধ্যে মূর্তি তৈরি এবং স্থাপনের অন্যতম উদ্যোক্তা প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ভোটে হেরেছেন। গত মাসে মেসির মূর্তিটি হাওয়ায় দুলতে শুরু করে। প্রথমে সেটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু দুর্ঘটনা এড়াতে শেষমেশ সেটি স্থানচ্যুত করা হয়। নীচের অংশের বেদি ভেঙে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোলদাতা আর্জেন্টিনার তারকার মূর্তিটি নিউ টাউনের ইকো পার্কে বসানো হবে বলে জানালেন শুভেন্দুর মন্ত্রিসভার সদস্য শারদ্বত মুখোপাধ্যায়।