Sign in

আবহাওয়ার ভোলবদল! উত্তরে টানা বৃষ্টি, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, ভিজবে কী কলকাতা?

আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে।

Published on: Mar 19, 2026, 13:04:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মার্চ মাস পড়তে না পড়তে দুই বঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। চৈত্রের শুরুতেই যে এত বৃষ্টি হবে, সঙ্গে কালবৈশাখীর দাপট থাকবে, কেউ ভাবতে পারেননি। ভাবছেন এবার বৃষ্টি থামবে? সে গুড়ে বালি। সপ্তাহের শেষে জোরাল কালবৈশাখীর সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে কমলা সতর্কতা। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে বইতে পারে দমকা বাতাস।

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

প্রথমেই আসা যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে কিছু-কিছু জায়গায়। সঙ্গে বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। কলকাতায় ৫০-৬০ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বৃষ্টি হবে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায়। তবে শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়া। ৫০ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস। গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যে যে জেলায় বৃষ্টি হবে তা হল- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম। এরপর শনিবার এই জেলাগুলিতে বৃষ্টি তো হবেই এর পাশাপাশি হুগলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার বৃষ্টি হবে। ইতিমধ্যে জারি হয়েছে কমলা সতর্কতা। হবে ঝড়। আর ঝড়ের সঙ্গে হবে বজ্রপাত। তাই সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। রবিবারও পুরো দক্ষিণবঙ্গের সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। সোমবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। তবে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টি চলবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে বলে মনে করছে আবহাওয়া দফতর। পাশাপাশি, শনিবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। অতিভারী বৃষ্টি হবে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। রবিবারও গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস। এদিকে, এই বৃষ্টির জেরে তাপমাত্রা প্রায় এক থেকে দু’ডিগ্রি কমে গিয়েছে বলে খবর।