'হিংসামুক্ত বিধানসভা নির্বাচন...,' কালো পতাকা-'গো ব্যাক' স্লোগানে উত্তাল দক্ষিণেশ্বরও, কী বললেন কমিশনার?

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত রবিবার তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে রয়েছেন আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী।

Published on: Mar 10, 2026 12:10 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আবারও বিক্ষোভের মুখে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার কালীঘাট দর্শনের পর মঙ্গলবার সকালে বেলুড় মঠে যান তিনি। সেখানে কিছুক্ষন সময় কাটিয়ে মন্দির দর্শন করে রওনা হন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে। আজ সেখানেও জ্ঞানেশ কুমারকে দেখে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। চলে গো ব্যাক স্লোগানিং। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও কড়া হাতে পরিস্থিতি সামাল দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তবে বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে রাজ্য পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে কমিশন।

আবারও বিক্ষোভের মুখে দেশের মুখ্য নির্বাচন কমিশনার (@ECISVEEP X)
আবারও বিক্ষোভের মুখে দেশের মুখ্য নির্বাচন কমিশনার (@ECISVEEP X)

বেলুড় মঠে জ্ঞানেশ কুমার

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত রবিবার তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে রয়েছেন আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। মঙ্গলবার সকাল সোয়া ৭টা নাগাদ দেশের মুখ্য নির্বাচন কমিশনার বেলুড় মঠে যান। মঠ পরিদর্শনের পাশাপাশি তিনি বিভিন্ন মন্দিরে যান ও মহারাজদের সঙ্গে কথা বলেন। কথা বলেন অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজি মহারাজের সঙ্গেও। প্রায় ৪৫ মিনিট বেলুড় মঠে সময় কাটান জ্ঞানেশ কুমার। সেখান থেকে বেরিয়ে জ্ঞানেশ কুমার বলেন, 'ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর পূণ্যভূমি পশ্চিমবঙ্গ। এখানে হিংসামুক্ত বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।'

দক্ষিণেশ্বর মন্দিরে কী ঘটেছে?

বেলুড় মঠ থেকে বেরিয়েই সোজা দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছান মুখ্য নির্বাচন কমিশনার। তাঁর মন্দিরে ঢোকা এবং বেরনোর সময় নতুন করে শুরু হয় বিক্ষোভ। সেখানেও তাঁকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। ওঠে 'গো ব্যাক' স্লোগানও। গতকালের মতো আজও একাধিক বিক্ষোভকারীর অভিযোগ, এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে অযথা অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর সেই কারণেই এই বিক্ষোভ। যদিও বিক্ষোভ নিয়ে কোন মন্তব্য করতে চাননি জ্ঞানেশ কুমার। তবে বিক্ষোভ প্রসঙ্গে এদিনও কিছু না বললেও মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষের যাতে ভালো করে ভোট দিতে পারেন এই জন্যেই আসা। এমনকী হিংসামুক্ত ভোট করাতে কমিশন যে বদ্ধপরিকর তাও এদিন জানিয়েছেন জ্ঞানেশ কুমার।

বলে রাখা প্রয়োজন, রবিবার বঙ্গে এসেছেন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুলবেঞ্চ। এরপর থেকেই দফায় দফায় বিক্ষোভের পড়তে হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারকে। রবিবারই বিমানবন্দর চত্বরে তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। দেখানো হয় কালো পতাকা। এমনকী সোমবার সকালে কালীঘাট মন্দিরে গেলে সেখানেও বিক্ষোভের পড়তে হয়েছে জ্ঞানেশ কুমারকে। আজ, মঙ্গলবারও একই ছবি ধরা পড়েছে।