Chingrighata Metro Work: এবার শেষ দফার কাজ! টানা ১২০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল, জারি বিজ্ঞপ্তি
Chingrighata Metro Work: অন্তিম পর্যায়ের গার্ডার যুক্ত করা সম্পূর্ণ কাজ এবার হতে চলেছে চিংড়িঘাটায়। সেই কারণেই শুক্রবার রাত থেকেই বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। মোট দু'দফার ১২০ ঘন্টা বন্ধ রাখা নির্দেশিকা জারি করা হয়েছে।
Chingrighata Metro Work: তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনেক টানাপোড়েনের পর অবশেষে আশা দেখেছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর মেট্রো করিডরের চিংড়িঘাটা অংশের যে কাজ মাসের পর মাস বাকি ছিল, তা শুরু হয়েছে ইতিমধ্যেই। ধাপে ধাপে রাস্তা বন্ধ করে চলছে কাজ। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই কাজ খতিয়ে দেখে গিয়েছেন। এবার শেষ দফার কাজ বাকি। এই আবহে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হল মেট্রো কর্তৃপক্ষের তরফে।

চিংড়িঘাটা উড়ালপুলে ১২০ ঘণ্টার নিষেধাজ্ঞা
অন্তিম পর্যায়ের গার্ডার যুক্ত করা সম্পূর্ণ কাজ এবার হতে চলেছে চিংড়িঘাটায়। সেই কারণেই শুক্রবার রাত থেকেই বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। মোট দু'দফার ১২০ ঘন্টা বন্ধ রাখা নির্দেশিকা জারি করা হয়েছে। আজ, শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে, আগামী ৩ জুলাই রাত ৮ টা থেকে ৬ জুলাই সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখা হবে। কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর মেট্রো করিডরের চিংড়িঘাটায় গার্ডার জুড়ে দেওয়ার অন্তিম পর্যায়ের কাজ শেষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিংড়িঘাটা উড়ালপুলের যে অংশটি সুকান্ত নগরের দিকে নামছে, তার মাথার উপরের অংশে মেট্রো প্রকল্পের গার্ডার গৌরকিশোর মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ হবে দুই দফায়। সেই কারণে মোট ১২০ ঘন্টা চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রেখে এই কাজ সম্পন্ন করা হবে। কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর মেট্রো করিডর রূপায়নকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় ৩২৫ এবং ৩২৬ নম্বর স্তম্ভের উপরে গার্ডার বসানো হবে। দ্বিতীয় দফায় ৩২৬ এবং ৩২৭ নম্বর স্তম্ভের উপরে গার্ডার বসিয়ে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে অন্তিম পর্যায়ের জুড়ে দেওয়ার কাজ শেষ হবে। এই দুই দফায় চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে সেক্টর ফাইভগামী যাবতীয় গাড়ি বেলেঘাটা মেন রোড এবং ইএম বাইপাস ক্রসিং দিয়ে সল্টলেকের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে নিউ টাউন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যে কারণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এই করিডরের বিভিন্ন অংশে।
চিংড়িঘাটা মোড়ে রাস্তার এপার থেকে ওপার মেট্রো করিডোর নির্মাণের কাজ শেষ হয়েছে মে মাসে। সেই কাজ তরতর করে এগিয়ে গেছে সুকান্তনগরের দিকে। এবার গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের সঙ্গে মেট্রো করিডোরের যোগাযোগ স্থাপন হবে। এই কাজের সময় যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, সেজন্যই চিংড়িঘাটা ফ্লাইওভারে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। বিগত তৃণমূল আমলে দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে রাজনৈতিক টানাপোড়েনের কারণে চিংড়িঘাটায় যাবতীয় কাজ বন্ধ ছিল। পালাবদলের পর অনুমতি পেয়ে দ্রুত গতিতে কাজ শুরু করেছে আরভিএনএল। যার অন্যতম অঙ্গ হিসেবে এবার অন্তিম পর্যায়ের কাজ শেষ হতে চলেছে।
E-Paper

