Construction Work Suspended: শুধু কলকাতা নয়, আরও ৭ এলাকায় বন্ধ নির্মাণকাজ! বিধানসভাতেই তালিকা দিলেন মুখ্যমন্ত্রী

Construction Work Suspended: তারাতলা বিপর্যয়ে তদন্তে নেমে সরকারের হাতে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। জানা যাচ্ছে, প্ল্যানে প্রথম থেকেই গন্ডগোল ছিল। আর সেই প্ল্যানই অনুমোদিত হয়ে গিয়েছে।

Published on: Jun 25, 2026, 18:07:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Construction Work Suspended: তারাতলা বিপর্যয়ের জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় নির্মীয়মান ভবন ও পরিকাঠামো প্রকল্পের নিরাপত্তা খতিয়ে দেখতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবারই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, কলকাতা সমস্ত নির্মাণ আপাতত বন্ধ থাকবে। কোন কোন জায়গায় নির্মাণ বন্ধ থাকবে, বৃহস্পতিবার তা বিধানসভায় স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন, আগামী চার সপ্তাহের জন্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা, রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সোনারপুর এবং বারুইপুর পুর এলাকার সমস্ত নির্মীয়মান কাজ বন্ধ রাখা হবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রকল্পগুলিকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।

সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর (PTI)
সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর (PTI)

তারাতলা বিপর্যয়ে তদন্তে নেমে সরকারের হাতে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। জানা যাচ্ছে, প্ল্যানে প্রথম থেকেই গন্ডগোল ছিল। আর সেই প্ল্যানই অনুমোদিত হয়ে গিয়েছে। সেই অনুমোদন করেছে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। সেই নথিও এদিন বিধানসভায় দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'ওঁদের পাপের ফল আমাদের ভুগতে হচ্ছে।' সাম্প্রতিক এই ঘটনাবলির প্রেক্ষিতে নির্মাণক্ষেত্রে নিরাপত্তা এবং নিয়ম মেনে কাজ হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে কোনও ধরনের আপস করা হবে না। যে সমস্ত নির্মাণকাজ চলছে, সেগুলির অনুমোদন, নকশা, প্রযুক্তিগত মান এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় চলতে থাকা নির্মাণ প্রকল্পগুলির প্ল্যান অডিট করা হবে। এই অডিট প্রক্রিয়া পরিচালনার জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 'সব প্ল্যান অডিট হবে, অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে।' তিনি জানিয়েছেন, কমিটির নেতৃত্বে থাকবেন আইএএস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রাজেশ পাণ্ডে। তাঁর সঙ্গে সদস্য হিসেবে থাকবেন আইএএস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতার নগরপাল অজয় নন্দ, পুর কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে, শ্রম দফতরের সচিব রচনা ভগত, পূর্ত দফতরের প্রধান প্রকৌশলী, কলকাতা পুরসভার ডিজি (বিল্ডিং) এবং দমকল বিভাগের ডিজি। পাশাপাশি খড়্গপুর আইআইটি থেকে অধ্যাপক দামোদর মাইতিকে হেড সিভিল ইঞ্জিনিয়ারকে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রফেসর দামোদরকেই মনোনিত করেছেন আইআইটি-র ডিরেক্টর। পাশাপাশি, তৃণমূল কংগ্রেস আমলের যত বিল্ডিং রয়েছে, তার প্ল্যান, নির্মীয়মান বিল্ডিংয়ের প্ল্যানও অডিট করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলে দিয়েছে, 'যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে, কোনও বিল্ডিংয়ে আমরা হাত দিতে দেব না, তারপর তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে জেল খাটাব।'