WB Left Front candidate list: লিস্টে নেই সেলিম,শতরূপের নাম, ভবানীপুরে শ্রীজীব! বামেরা প্রকাশ করল দ্বিতীয় প্রার্থী তালিকা
নন্দীগ্রাম ও ভবানীপুরে বামেদের প্রার্থী কারা?
প্রকাশিত হয়ে গেল ২০২৬ বিধানসভা ভোটে বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা। চমকপ্রদভাবে, এই তালিকাতে নাম নেই শতরূপ ঘোষ, কিম্বা মহম্মদ সেলিমের। এই তালিকায় আলাদা করে নজর কেড়েছে ভবানীপুরে তাঁদের প্রার্থীর নাম। এই কেন্দ্রে বামেদের প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস। প্রসঙ্গত হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের পোক্ত জমিতে এবারেও প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। এমনই এক পারদ চড়ানো লড়াইয়ের আরেক পক্ষ হলেন বামেদের শ্রীজীব।এছাড়াও বাকি কেন্দ্রে কে কোথায় দাঁড়িয়েছেন দেখা যাক।

প্রার্থী হয়ে কে কোথায় নজর কাড়লেন?
ভবানীপুরে সিপিএম লড়লেও, মীনাক্ষী মুখোপাধ্যায়ের গতবারের লড়ে আসা কেন্দ্র নন্দীগ্রাম আসন বামেরা ছাড়ল সিপিআইকে। সিপিআইয়ের প্রার্থী শান্তি গিরি লড়বেন নন্দীগ্রাম থেকে। এই নন্দীগ্রামেও ভোটে বিজেপির প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে সিপিআই প্রার্থী হলেন পবিত্র কর।
এছাড়াও কলকাতার বালিগঞ্জে সিপিএম প্রার্থী দলের তরুণ মুখ আফরিন বেগম শিল্পী। বসিরহাটে সিপিএম প্রার্থী আইনুল আফরিন। ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী সমরেন্দ্রনাথ নাইয়া। পাঁশকুড়া পূর্বে সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি, গোপীবল্লভপুরে সিপিআই প্রার্থী বিকাশ সারেঙ্গি। বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ৩২ জনের নাম ঘোষিত হয়েছে। জয়নগরে সিপিএম প্রার্থী অধীর প্রামাণিক,টালিগঞ্জে সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস, চাঁচলে সিপিএম প্রার্থী আনারুল হক। রানিনগরে সিপিএম প্রার্থী জামাল হোসেন।
এই তালিকায় বামেদের তরফে টালিগঞ্জে প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস, কল্যাণীতে প্রার্থী সবুজ দাস, কৃষ্ণনগর উত্তরে অদ্বৈত বিশ্বাস, কৃষ্ণগঞ্জ অর্চনা বিশ্বাস দাঁড়িয়েছেন। কালচিনিতে আরএসপির পাসাং শেরপা,করণদিঘিতে মহম্মদ সাহাবুদ্দিন, হবিবপুরে বাসুদেব বর্মন, ভগবানগোলায় মাহমদুল হাসান, নবগ্রামে পূর্ণিমা দাস প্রার্থী। রানিনগরে জামাল হোসেন প্রার্থী, বসিরহাট দক্ষিণে আইনুল আরেফিন, কুলতলিতে রামশঙ্কর হালদার,জয়নগরে অপূর্ব প্রামাণিক,মেটিয়াবুরুজে মনিরুল ইসলাম, খেজুরিে হিমাংশু দাস, আসানসোল উত্তরে অখিলেশ কুমার সিং, মুরারই: মহম্মদ আলি রেজা মণ্ডল প্রার্থী। মন্তেশ্বরে অনুপম ঘোষ, পাঁশকুড়া পশ্চিম: নিরঞ্জন সিহি, পাঁশকুড়া পূর্ব ইব্রাহিম আলি প্রার্থী।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


