Sign in

Train Cancellation update: শনি-রবিতে শিয়ালদা-বনগাঁ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল, হবে পথ সংক্ষিপ্ত! রইল তালিকা

শিয়ালদা থেকে বনগাঁ শাখায় কোন কোন ট্রেন বাতিল আগামিকাল শনিবার ও পরের দিন রবিবার?

Published on: Feb 20, 2026, 22:38:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শিয়ালদা, বনগাঁ লাইনে একগুচ্ছ ট্রেনের পথ সংক্ষিপ্ত সঙ্গে সঙ্গে বেশ কিছু ট্রেন বাতিল হতে চলেছে। শনিবার ও রবিবার বেশ কিছু ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেনর পথ ছোট করে দেওয়ার কথা জানিয়েছে রেল। চাঁদপাড়া-ঠাকুরনগরে সাবওয়ের কাজের জন্যই এমন বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সেই কাজ চলবে বলে খবর। এর জেরে কোন কোন ট্রেন বাতিল হবে, আর কোন কোন ট্রেনের পথ পরিবর্তন হবে, তা দেখে নিন।

শনিবার ও রবিবার শিয়ালদা ও বনগাঁ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
শনিবার ও রবিবার শিয়ালদা ও বনগাঁ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

২১ ফেব্রুয়ারি শনিবার বাতিল হবে, শিয়ালদহ-বনগাঁ আপ ৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩ এবং ডাউন ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮, ৩৩৮৬০। রবিবার বাতিল বারাসত-বনগাঁ আপ ৩৩৩৬৯ এবং ডাউন ৩৩৩৬৮। এছাড়াও রবিবার বাতিল হবে, রবিবার শিয়ালদহ-বনগাঁ আপ ৩৩৮১৯, ডাউন ৩৩৮২০ ট্রেন। এছাড়াও শনিবার শিয়ালদা-বনগাঁ লোকাল ৩৩৮৫৭, ৩৩৮১১, ৩৩৮১৩ বনগাঁর পরিবর্তে চলবে গোবরডাঙা পর্যন্ত। রবিবার ফের গোবরডাঙা থেকে ওই ট্রেন ছাড়বে। রবিবার বনগাঁ-মাঝেরহাট লোকাল ৩০৩৪২ বারাসত থেকে ছাড়বে।

এছাড়াও শিয়ালদহ দক্ষিণ শাখায় বিশেষ কাজের জন্য একঝাঁক ট্রেন বাতিলেরও এক ঘোষণা করে রেল। তার জেরে শনিবার রাতে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া করে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ বজবজ লোকাল বাতিল করা হয়েছে। জানা গিয়েছে ফুটব্রিজ ভাঙার কাজের জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। বেশ কিছু ট্রেন তার জেরেই রয়েছে বাতিল। শনিবার রাত ১০.৪০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাতল ব্যহত হবে। উল্লেখ্য, সপ্তাহান্তে এই ট্রেন বাতিলের জেরে বহু যাত্রীই বিপাকে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। বিশেষত, যাঁদের দূরপাল্লার ট্রেন ধরার রয়েছে, বা কোথাও জরুরি যাতায়াত রয়েছে, তাঁদের জন্য বিষয়টি উদ্বেগের।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More