WB Assembly Election Opinion Poll: ২০২৪-এর তুলনায় ২৬-এ ভালো করবে BJP, সামনে জনমত সমীক্ষা, তবে সরকার কি পালটাবে?
ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুয়ায়ী, এবারের নির্বাচনে তৃণমূল ১৫৫ থেকে ১৭০টি আসন পাবে। অর্থাৎ, তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে। এদিকে বিজেপি পেতে পারে ১০০ থেকে ১১৫টি আসন। আর অন্যান্যরা পেতে পারে ৫ থেকে ৭টি আসন।
ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন নিয়ে সমীক্ষা সম্প্রচার করল হিন্দিভাষী খবরের চ্যানেল ইন্ডিয়া টিভি। এই সমীক্ষাটি চালিয়েছিল ম্যাট্রিজ-আইএএনএস। আর সেই জনমত সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ফের ক্ষমতায় আসতে পারে তৃণমূল কংগ্রেসই। যদিও বিজেপি গতবারের তুলনায় এবার অনেকটাই ভালো ফলাফল করবে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুয়ায়ী, এবারের নির্বাচনে তৃণমূল ১৫৫ থেকে ১৭০টি আসন পাবে। অর্থাৎ, তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে। এদিকে বিজেপি পেতে পারে ১০০ থেকে ১১৫টি আসন। আর অন্যান্যরা পেতে পারে ৫ থেকে ৭টি আসন। সমীক্ষায় আরও বলা হয়েছে, তৃণমূল ৪৩ থেকে ৪৫ শতাংশ ভোট পেতে পারে, আর বিজেপি পেতে পারে ৪১ থেকে ৪৩ শতাংশ ভোট।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসনেই জয়ী হয়েছিল আর তৃণমূল পেয়েছিল ২১৫টি আসন। বাম, কংগ্রেস ছিল শূন্য। এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে ছিল ১২১টি আসনে। তৃণমূল এগিয়ে ছিল ১৬৪টি আসনে। কংগ্রেস এগিয়ে ছিল ৯টি আসনে, তবে বাম কোনও আসনেই এগিয়ে ছিল না। তবে ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে ছিল মাত্র ৯০টি আসনে, তৃণমূল এগিয়ে ছিল ১৯২টি আসনে। এছাড়া কংগ্রেস ১১টি এবং বামেরা একটি আসনে এগিয়ে ছিল। এই আবহে ইন্ডিয়া টুডে-তে সম্প্রচারিত সমীক্ষা অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা ভোটের তুলনায় ২০২৬ সালের বিধানসভা ভোটে বিজেপির ফলাফল ভালো হতে পারে। যদিও তাতে তাদের সরকার গঠনের কোনও সম্ভাবনা নেই।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসন ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ২৯ এপ্রিল। সেদিন ভোট হবে ১৪২টি আসনে। অর্থাৎ গতবার যেখানে আট দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ হয়েছিল, এবার সেটা দু'দফায় মিটে যাবে। তারপর ভোটগণনা হবে আগামী ৪ মে। কমিশনের সূচি অনুযায়ী, প্রথম দফায় ভোট হবে কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আর দ্বিতীয় দফায় নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি এবং পূর্ব বর্ধমানে ভোট হবে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











