Sign in

‘ভূত’-এ ভর দিয়েই ১০০ কোটির দোরগোড়ায়, অক্ষয়-প্রিয়দর্শনের পয়া জুটির কামাই কত?

Bhoot Bangla Box Office Collection Day 5:  ১৬ বছর পর প্রিয়দর্শন ও অক্ষয় কুমার জুটির প্রত্যাবর্তন যে বক্স অফিসে এমন ধামাকা করবে, তা হয়তো অনেকেই আঁচ করতে পেরেছিলেন। প্রথম থেকেই লাইমলাইটে থাকা হরর-কমিডি ছবি ‘ভূত বাংলা’ (Bhooth Bangla) মাত্র ৫ দিনেই ঘরোয়া বক্স অফিসে ৭২ কোটির গণ্ডি পার করে ফেলেছে।

Published on: Apr 22, 2026, 09:00:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Booth Bangla Box Office Collection Day 5: অক্ষয় কুমার মানেই এন্টারটেইনমেন্টের ফুল ডোজ। আর যদি সঙ্গে থাকেন প্রিয়দর্শন, তবে তো সোনায় সোহাগা। দীর্ঘ দেড় দশক পর তাঁদের পুনর্মিলন যে দর্শক কতটা চাতক পাখির মতো চেয়ে ছিল, তার প্রমাণ দিচ্ছে ‘ভূত বাংলা’-র বক্স অফিস রিপোর্ট। মুক্তির মাত্র ৫ দিনের মাথায় ভারতের বাজারে ৭২ কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে এই হরর-কমিডি।

‘ভূত’-এ ভর দিয়েই ১০০ কোটির দোরগোড়ায়, অক্ষয়-প্রিয়দর্শনের পয়া জুটির কামাই কত?
‘ভূত’-এ ভর দিয়েই ১০০ কোটির দোরগোড়ায়, অক্ষয়-প্রিয়দর্শনের পয়া জুটির কামাই কত?

৫ দিনে ৭২ কোটির ম্যাজিক

ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ছবির আয় ছিল প্রায় ৭.৫২ কোটি টাকা। সব মিলিয়ে ভারতে নেট কালেকশন দাঁড়িয়েছে ৭২.২৭ কোটি। মজার বিষয় হলো, সোমবারের তুলনায় মঙ্গলবার ছবির আয় কিছুটা বেড়েছে। সাধারণত সপ্তাহের কাজের দিনে ছবির আয় কমে, কিন্তু টিকিটের দাম কিছুটা কমানোর ফলে মঙ্গলবারে হলে ভিড় উপচে পড়েছিল।

বক্স অফিসের পরিসংখ্যান এক নজরে:

পেইড প্রিভিউ (বৃহস্পতিবার): ৩.৭৫ কোটি

প্রথম দিন (শুক্রবার): ১২.২৫ কোটি

শনিবার: ১৯ কোটি

রবিবার: ২৩ কোটি (সবচেয়ে সফল দিন)

সোমবার: ৬.৭৫ কোটি

মঙ্গলবার: ৭.৫২ কোটি

মোট (৫ দিন): ৭২.২৭ কোটি টাকা

বিশ্বজুড়ে দাপট

শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ‘ভূত বাংলা’ ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। সূত্রের খবর, বিশ্বজুড়ে এই ছবি ইতিমধ্যেই ১১০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে। ‘ভুল ভুলাইয়া ২’ বা ‘থাম্মা’-র মতো সাম্প্রতিক হরর-কমিডিগুলোর সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে এই সিনেমা।

ভুতুড়ে বাড়ি ও কমেডির মিশেল

পরেশ রাওয়াল, রাজপাল যাদব, তাবু এবং যীশু সেনগুপ্তের মতো তারকাদের উপস্থিতিতে ‘ভূত বাংলা’ যেন নস্টালজিক ভস্ম থেকে জেগে ওঠা এক ফিনিক্স পাখি। চমু প্যালেসের সেই পুরনো মেজাজ আর প্রিয়দর্শনের সিগনেচার কমেডি— সব মিলিয়ে ২০২৬-এর অন্যতম ব্লকবাস্টার হওয়ার দৌড়ে নাম লিখিয়েছে এই ছবি। ধুরন্ধর জ্বরে কাবু বক্স অফিসে লড়াই করেই নিজের জায়গা করে নিতে হয়েছে ভূত বাংলাকে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More