Bikram Chatterjee: 'বিনোদনের থেকে বাঙালিরা রাজনীতিতে বেশি সচেতন': বিক্রম
Bikram Chatterjee: একটা সময় ছিল যখন টলিউডের প্রায় বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে যোগ দিয়েছিলেন, এখন আবার অনেকেই দেখতে পাওয়া যাচ্ছে রাজনীতি ছেড়ে দিয়ে বিনোদন জগতে আবার নিজেদের কাজে ফিরে আসতে।
Bikram Chatterjee:একটা সময় ছিল যখন টলিউডের প্রায় বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে যোগ দিয়েছিলেন, এখন আবার অনেকেই দেখতে পাওয়া যাচ্ছে রাজনীতি ছেড়ে দিয়ে বিনোদন জগতে আবার নিজেদের কাজে ফিরে আসতে। অনেকে আবার অন্য দলেও যোগদান করছেন। তবে রাজনীতি আর বিনোদন, এই দুয়ের মধ্যে বাঙালি দর্শকরা কোন বিষয়ে বেশি সচেতন, বেশি কথা বলতে ভালোবাসেন কোন বিষয় নিয়ে, জানালেন বিক্রম চট্টোপাধ্যায়।
'বিনোদনের থেকে বাঙালিরা রাজনীতিতে বেশি সচেতন': বিক্রম
খুব সম্প্রতি ‘তারকাটা’-র প্রমোশনে এসে বিক্রম বলেন, 'বিনোদন জগতের তারকারা যদি রাজনীতিতে প্রবেশ করেন সেক্ষেত্রে দর্শকদের জন্য কিছুটা অসুবিধা হয়ে যায়। এতে দর্শকরা দু'ভাগে বিভক্ত হয়ে যান। সকলের মতাদর্শ যেহেতু এক নয় তাই একই ছবিতে দুই শিল্পী যদি আলাদা দলের হন সে ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।'
বিক্রম আরও বলেন, ‘আমার মনে হয় বাঙালিরা রাজনীতি নিয়ে অনেক বেশি সচেতন। এতটা সচেতন নয় বিনোদন জগত নিয়ে। একটা ভালো ছবি তৈরি করলে সেটা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। কিছু দর্শক অবশ্যই আছেন যারা ভালো ছবির সম্মান দিতে জানেন কিন্তু এই সংখ্যাটা অনেকটাই কম।’
বিক্রমের কথায়, ‘একটা বাংলা ভালো ছবি বাঙালিদের কাছে পৌঁছে দিতে যতটা কষ্ট হয় তার থেকে একটা হিন্দি বা অন্য ভাষার ভালো ছবি বাংলা দর্শকদের কাছ থেকেই বেশি প্রশংসিত হয়। তাই আমার এটাই মনে হয় যে, অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে প্রবেশ করলে সেই যুদ্ধ আরও বেশি বেড়ে যায়।’
প্রসঙ্গত, খুব সম্প্রতি জি ফাইভ বাংলায় মুক্তি পেয়েছে ‘তারকাটা’। এই সিরিজে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। অসাধারণ একশন প্যাকড এই ছবিতে আরও অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য এবং মায়াং চ্যাং।
Home/Entertainment/Bikram Chatterjee: 'বিনোদনের থেকে বাঙালিরা রাজনীতিতে বেশি সচেতন': বিক্রম