Sign in

Deepika Padukone: ২য় প্রেগন্যান্সির ঘোষণার পর শ্য়ুটিং সেটে দেখা মিলল দীপিকার, কবে দিদি হচ্ছে দুয়া?

Deepika Padukone: মাত্রর দেড় বছরের ব্যাবধানে দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা। দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে চর্চার মাঝেই শ্যুটিং সেটে দেখা মিলল অন্তঃসত্ত্বা নায়িকার। 

Published on: Apr 22, 2026, 08:00:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৪-এর সেপ্টেম্বরেই রণবীর-দীপিকার কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। গর্ভাবস্থা এবং মাতৃত্বের এই সুন্দর সময়টা নিভৃতেই কাটিয়েছেন দীপিকা পাড়ুকোন। মাঝে আম্বানিদের প্রাক-বিবাহ অনুষ্ঠানে দেখা গেলেও শ্যুটিং থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। তবে বিরতি কাটিয়ে অবশেষে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন ‘কুইন ডিপি’।

প্রেগন্যান্সির ঘোষণার পর শ্য়ুটিং সেটে দেখা মিলল দীপিকার, কবে দিদি হচ্ছে দুয়া?
প্রেগন্যান্সির ঘোষণার পর শ্য়ুটিং সেটে দেখা মিলল দীপিকার, কবে দিদি হচ্ছে দুয়া?

পুনীত মালহোত্রার লেন্সে দীপিকা

পরিচালক পুনীত মালহোত্রা সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে শ্যুটিং সেটে দীপিকার সঙ্গে খোশমেজাজে আড্ডা দিচ্ছেন তিনি। সাদা পোশাকে দীপিকার চোখেমুখে ফুটে উঠেছে এক উজ্জ্বল আভা (Pregnancy Glow)। দ্বিতীয়বার মা হওয়ার খবরের পর এই প্রথম দীপিকাকে পেশাদার শ্যুটিং সেটে দেখা গেল। যদিও এটি কোনো সিনেমার শ্যুটিং নাকি কোনো বিজ্ঞাপনের— তা নিয়ে খোলসা করেননি পরিচালক। ক্যাপশনে কেবল লিখেছেন, ‘Back on set with the best!’ চর্চা এটি কোনও মেটারনিটি ব্র্যান্ড ক্যাম্পেনের প্রচার।

ছবিতে দীপিকাকে দেখা গেলেও, খুব সন্তপর্নেই নায়িকার স্ফীতোদর প্রকাশ্যে আসতে দেননি পরিচালক। ছবিতে দেখা গেল পরিচালকের কাঁধে মাথা রেখেছেন দীপিকা। মুখের কোণায় হাসি অটুট।

পেশাদারিত্বের চূড়ান্ত

আশ্চর্যের বিষয় হলো, এই অবস্থাতেই তিনি অল্লু অর্জুনের ‘রাকা’ ছবির জন্য অ্যাকশন দৃশ্য শ্যুট করবেন দীপিকা এবং শাহরুখের ‘কিং’ ছবির কাজও শেষ করার পরিকল্পনা করছেন। মা হওয়ার এই খবর যেমন আনন্দের, তেমনি দীপিকার এই অদম্য কর্মস্পৃহা অবাক করছে সবাইকে।

শনিবার রাতেই টিনসেল টাউনে ছড়িয়ে পড়ে দীপিকার দ্বিতীয় প্রেগন্যান্সির গুঞ্জন। দেরি করেননি দীপবীর। রবিবার সকালে প্রেগন্যান্সি টেস্ট কিটের পজেটিভ রেজাল্ট হাতে মেয়ে দুয়ার ছবি শেয়ার করেন। জানিয়ে দেন, বড় দিদি হতে চলেছে তাঁদের দেড় বছরের মেয়ে।

দীপবীরের অটুট বন্ধন

২০১৮ সালে ইতালিতে রাজকীয় বিয়ে, তারপর ২০২৪-এর সেপ্টেম্বরে মেয়ে দুয়া-র জন্ম। দীপিকা বারবার প্রমাণ করেছেন তিনি কেবল একজন সফল অভিনেত্রী নন, একজন লড়াকু মা-ও। ভরা প্রেগন্যান্সিতে এই ‘খতরনাক’ অ্যাকশন কি তবে বলিউডে দীপিকার নাম আরও একবার সোনার অক্ষরে লিখে রাখবে? ভক্তরা অন্তত সেই আশাতেই দিন গুনছেন। সূত্রের খবর, প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন দীপিকা। দুয়ার ভাই বা বোনুর অপেক্ষায় দিন গুনছেন তারকা দম্পতি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More