Dinyar Tirandaz: না ফেরার দেশে দিনিয়ার, অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড
Dinyar Tirandaz: শুধুমাত্র টেলিভিশন জগতে নয়, মঞ্চ এবং চলচ্চিত্র জগতে গত চার দশকের বেশি সময় ধরে অভিনয় করেছিলেন অভিনেতা দিনিয়ার তীরন্দাজ। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে না ভোলার মতো একাধিক ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের।
Dinyar Tirandaz: শুধুমাত্র টেলিভিশন জগতে নয়, মঞ্চ এবং চলচ্চিত্র জগতে গত চার দশকের বেশি সময় ধরে অভিনয় করেছিলেন অভিনেতা দিনিয়ার তীরন্দাজ। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে না ভোলার মতো একাধিক ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু গত ১১ জুন চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। পেছনে রেখে গেলেন প্রচুর স্মৃতি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
না ফেরার দেশে দিনিয়ার
গতকাল অর্থাৎ ১১ জুন মুম্বইয়ের ওয়াদিয়া বাংলোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে ঠিক কোন কারণে অভিনেতার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ব্যক্তিগত বা পেশাগতভাবে তাঁকে যারা চিনতেন তারা দিনিয়ারকে ভীষণ স্নেহ করতেন। খুব স্বাভাবিক ভাবেই এই খবরটি নাড়া দিয়েছে সকলকে।
প্রসঙ্গত, ১৯৪৮ সালের দুনিয়া সিনেমার হাত ধরে প্রথম অভিনয় জগত শুরু করেছিলেন অভিনেতা। পরবর্তীকালে অন্যতম পার্শ্ব অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন দিনিয়ার। টেলিভিশনে ব্যোমকেশ বক্সী, নুক্কর সহ একাধিক ধারাবাহিকে দেখা দিয়েছে তাঁকে। দেখা দিয়েছে, জাবান সামহাল কে- এর মতো জনপ্রিয় অনুষ্ঠানেও। এই অনুষ্ঠানে মিস্টার কেকি দারুওয়ালা চরিত্রে অভিনয় করে একটা আলাদাই মাইলস্টোন তৈরি করেছিলেন তিনি।
'হ্যালো ব্রাদার', 'আলবেলা', 'চলতে চলতে', এবং 'ম্যায়নে পেয়ার কিউ কিয়া'-র মতো ছবি অন্যতম। পর্দায় তাঁর শেষ কাজ ছিল ২০১৭ সালের গুজরাটি পারিবারিক ড্রামা 'ওয়াস...আপ! জিন্দেগি'। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর অভিনেতা সুরেশ মেনন ও চিত্রাঙ্গদা সিং সহ সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন।
Home/Entertainment/Dinyar Tirandaz: না ফেরার দেশে দিনিয়ার, অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড