‘কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপন এর থেকে ভালো…’, আলিয়ার 'আলফা’র টিজার দেখে কটাক্ষ নেটিজেনদের

অনেক বিলম্বের পর, যশ রাজ ফিল্মস অবশেষে বুধবার তাদের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘ 'আলফা’- এর টিজার প্রকাশ্যে এনেছে। তবে, টিজারটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। নারী-প্রধান স্পাই থ্রিলার ‘আলফা’-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট , শর্বরী এবং ববি দেওল।

Published on: Jun 10, 2026, 14:44:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনেক বিলম্বের পর, যশ রাজ ফিল্মস অবশেষে বুধবার তাদের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘ 'আলফা’- এর টিজার প্রকাশ্যে এনেছে। তবে, টিজারটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। নারী-প্রধান স্পাই থ্রিলার ‘আলফা’-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট , শর্বরী এবং ববি দেওল।

‘কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপন এর থেকে ভালো…’, আলিয়ার 'আলফা’র টিজার দেখে কটাক্ষ নেটিজেনদের
‘কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপন এর থেকে ভালো…’, আলিয়ার 'আলফা’র টিজার দেখে কটাক্ষ নেটিজেনদের

টিজারে দেখা যায়, ববির চরিত্রটি তার মেয়ে চরিত্রে থাকা আলিয়াকে স্পাই হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে। মেয়ের আঠারোতম জন্মদিনে, সে তাকে তার প্রথম কাজ করার সুযোগ দেয়। ছবিটিতে অনিল কাপুর এবং শর্বরীও অভিনয় করলেও, টিজারে তাদের কাউকেই দেখা যায়নি।

ছবিটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল এবং প্রযোজনা করেছে আদিত্য চোপড়ার ওয়াইআরএফ। 'আলফা' ওয়াইআরএফ-এর স্পাই ইউনিভার্সের একটি অংশ, যার মধ্যে 'ওয়ার', 'পাঠান', 'এক থা টাইগার'-এর মতো আরও অনেক ছবি রয়েছে।

‘আলফা’র টিজারটি ভক্তদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, অনেকেই টিজারে শর্বরীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। রেডিটে একজন ভক্ত লিখেছেন, ‘শর্বরী কোথায়? ও কি টিজারে নেই? এটা কী হল?’ আর একজন লেখেন, ‘শর্বরী নেই... আর টিজারটা ববি দেওলকে নিয়েই... আর আমরা এটাকে নারীকেন্দ্রিক সিনেমা বলি?’

ছবিতে ববি দেওলের অভিব্যক্তি বা হরিয়ানভি উচ্চারণ অনেকের পছন্দ হয়নি। একটি মন্তব্যে লেখা ছিল, ‘ববির অভিব্যক্তির কী হল? ওর মুখটা এত শক্ত কেন?’ আর একটি মন্তব্যে লেখা ছিল, ‘অ্যাকশন দৃশ্যগুলো একটা হাস্যকর লাগছে। এছাড়াও ববি না পারে অনুভূতি প্রকাশ করতে, না পারে হরিয়ানভি উচ্চারণ করতে, একদম নকল লাগছে।’ আর একজন লেখেন, 'ববি দেওল অভিনয় করতে পারে না। এতে অবাক হওয়ার কিছু নেই যে 'অ্যানিমেল' ছবিতে ও বোবা ছিল।'

টিজারের অ্যাকশন সিকোয়েন্সগুলোও অনেকের ভালো লাগেনি। একটি মন্তব্যে লেখা ছিল, ‘এটা সত্যিই খুব বাজে, থাম্বস আপ আর মাউন্টেন ডিউ-এর মতো কোল্ড ড্রিংকসের বিজ্ঞাপন এর থেকে ভালো হয়।’ আর একটি মন্তব্যে লেখা ছিল, ‘হাহাহা, এটা কি সত্যি! কী বাজে এডিটিং, আমি তো ভেবেছিলাম এটা কোনও ফ্যানের বানানো। সংলাপ বলার ধরণও খুব খারাপ।’ আর একজন মন্তব্যে করেন, ‘অ্যাঞ্জেলিন জোলির ‘ওয়ান্টেড’ সিনেমার বাথটাবের দৃশ্যের নকল। দঙ্গল আর ব্ল্যাক উইডোর মেলবন্ধন।’

তবে, অনেকে আবার আলিয়ার অ্যাকশন অবতারের প্রশংসা করেছেন। একজন লেখেন, ‘আলফা টিজারটি খুব বেশি কিছু না বলেও বেশ ভালো একটি টিজার। আমি আশা করি এবারের ছবিটি অতিরিক্ত ভিএফএক্স এবং অ্যাকশনে ভরা থাকবে না, গল্পটা আরও ভালো হওয়া উচিত, এটুকুই। অ্যাকশনে আলিয়া ভাটকে দেখতে ভালো লাগছে, যা খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে।’ আর একজন লেখেন, ‘সত্যিই এটা একটা ধামাকা।’ আর একজন মন্তব্য করেন, ‘স্পাইভার্সের অন্যান্য ছবির তুলনায় আলফাকে আরও বেশি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে।’ আলফা ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।