Jeet: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও ছিলাম…’, রাজনৈতিক জল্পনার ইতি টানলেন জিৎ

Jeet: ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারাও। এই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী।

May 10, 2026, 10:59:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Jeet: ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ উপস্থিত ছিলেন বিজেপি দলের শীর্ষস্থানীয় নেতারা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারাও। এই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী।

রাজনৈতিক জল্পনার ইতি টানলেন জিৎ
রাজনৈতিক জল্পনার ইতি টানলেন জিৎ

বিজেপির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায় টলিউডের একাধিক নামিদামি ব্যক্তিত্বদের। প্রসেনজিৎ থেকে শুরু করে জিৎ, যীশু সেনগুপ্ত, মমতা শংকর, ঋষি কৌশিক, কৌশিক রায়, অনুষ্কা চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, অনুভব কাঞ্জিলাল, পায়েল সরকার সহ আরও একাধিক তারকাকে দেখা যায় অনুষ্ঠানে যোগদান করতে।

আরও পড়ুন: 'আমি ওঁদের দিকে তাকাতেও ঘৃণা বোধ করি...', কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য লাবনীর

তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে জিৎ আসতেই শুরু হয়ে যায় নতুন করে জল্পনা কল্পনা। চিরকালই নিজেকে রাজনৈতিক জগৎ থেকে সরিয়ে রেখেছেন যে তারকা, তিনি বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই অভিনেতার রাজনৈতিক মতাদর্শ নিয়ে শুরু হয় আলোচনা। তাহলে কি তিনি বিজেপিকেই সমর্থন করতেন এতদিন? আগামী দিনে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন জিৎ? এমন প্রশ্ন উঠে আসে সোশ্যাল মিডিয়ার হাত ধরে।

তবে এবার এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং জিৎ নিজেই। আনন্দবাজার ডট কমকে দেওয়া একটি লিখিত বার্তায় তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। তিনি এও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি যোগদান দিয়েছিলেন। ব্যক্তিগতভাবে তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

আরও পড়ুন: 'আমার কেরিয়ার শেষ করার প্রার্থনা করেছিল...', দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হিরণের

লিখিত বার্তার মাধ্যমে জিৎ লিখেছেন, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই সম্মান রক্ষার্থে তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি যোগদান দিয়েছিলেন।

লিখিত বার্তায় জিৎ সকলকে অনুরোধ করেন, তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সংযোগ আছে এমন কথা যেন না ছড়ানো হয়। তিনি সমস্ত রাজনৈতিক দলকেই সম্মান করেন। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কোনও দলের সঙ্গে যুক্ত নন।