Mouni Roy Divorce: বিয়ে ভাঙার গুঞ্জনে সিলমোহর মৌনীর, ৪ বছরেই রূপকথায় সংসার শেষ! বরের পরকীয়াই দায়ী? জবাব বাঙালি নায়িকার
গত কয়েক দিন ধরেই ফিসফাস চলছিল। কিন্তু সেই জল্পনা যে শেষমেশ এমন বিষাদের রূপ নেবে, তা হয়তো অতি বড় মৌনী-ভক্তও কল্পনা করতে পারেননি। সমস্ত গুঞ্জনে সিলমোহর দিয়ে অবশেষে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী মৌনী রায় এবং ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার।
সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা থেকে শুরু করে একসঙ্গে ছবি না দেওয়া— জল্পনার মেঘ ঘনীভূত হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। বৃহস্পতিবার সেই মেঘই কালবৈশাখী হয়ে আছড়ে পড়ল মৌনী রায়ের ভক্তদের ওপর। বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর দিয়ে একটি যৌথ বিবৃতি জারি করলেন মৌনী এবং সুরজ নাম্বিয়ার। দীর্ঘ চিন্তাভাবনার পর তাঁরা জানিয়েছেন, পারস্পরিক সম্মান বজায় রেখেই তাঁরা আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন।

বিস্ফোরক যৌথ বিবৃতি:
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই বিবৃতিতে মৌনী ও সুরজ লেখেন, “দুর্ভাগ্যবশত আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু সংবাদমাধ্যম যে ধরনের কুরুচিকর ও কল্পনাপ্রসূত খবর পরিবেশন করছে, তা অত্যন্ত হতাশাজনক। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই কঠিন সময়ে আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে চাই।” সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের তীব্র নিন্দা করে তাঁরা আরও জানান, তাঁদের ব্যক্তিগত অগ্রাধিকার বদলে যাওয়ার কারণেই এই পথ আলাদা হওয়ার সিদ্ধান্ত।
বন্ধ করা হলো কমেন্ট বক্স:
বিচ্ছেদের ঘোষণা করার মুহূর্তেই নিজেদের পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন এই জুটি। সম্ভবত এই কঠিন সময়ে কোনও ধরনের নেতিবাচক মন্তব্য বা অকারণ প্রশ্নের সম্মুখীন হতে চাইছেন না তাঁরা। ভক্তদের কাছে একান্ত অনুরোধ জানিয়ে তাঁরা লিখেছেন, “এই কঠিন সময়ে দয়া করে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।”
দুবাই থেকে গোয়া— প্রেমের সফর:
২০১৮ সালে দুবাইতে প্রথম আলাপ মৌনী ও সুরজের। দীর্ঘ চার বছর চুপিচুপি প্রেম করার পর ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ার সমুদ্রতটে রাজকীয় ঢঙে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। বাঙালি এবং মালয়ালি— দুই মতেই বিয়ে করেছিলেন এই দম্পতি। কিন্তু বিয়ের দুই বছর যেতে না যেতেই ছন্দপতন। অনুরাগীদের মনে বিষাদ ঢেলে দিয়ে এখন আলাদা ঠিকানার সন্ধানে বলিউডের ‘নাগিন’ কন্যা।
কাজের ব্যস্ততায় মৌনী:
ব্যক্তিগত জীবনের এই চরম টানাপোড়েনের মাঝেই অবশ্য কাজের জগতে বিরতি নেননি মৌনী। সম্প্রতি ‘দ্য ভূতনি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। হাতে রয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর মতো বেশ কিছু বড় কাজ। তবে রূপকথার মতো শুরু হওয়া এই প্রেমের গল্প যে এভাবে মাঝপথে থেমে যাবে, তা মেনে নিতে পারছেন না অনেকেই।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


