Rezwan Rabbani Sheikh: গরু জবাই থেকে বিরত থাকুন, অন্যের ভাবাবেগে আঘাত নয়', মুসলিমদের বার্তা রেজওয়ানের

মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ঠ অভিনেতা বলেই পরিচিত ছিলেন রেজওয়ান। রাজ্যে পালাবদল ঘটেছে, এখন ক্ষমতায় বিজেপি। বদল এসেছে ইদ পালনের নিয়মে। সেইসব নিয়ম মেনে চলার বার্তা দিলেন অভিনেতা। 

Published on: May 28, 2026, 14:44:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় সচরাচর চটুল প্রচারের আলোয় ভেসে থাকতে চান না তিনি। যখনই কথা বলেন, চারপাশের সমাজ আর রাজনীতি নিয়ে সপাট কথা বলতেই ভালোবাসেন টলি-অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ। দীর্ঘ সময় ধরে ছোটপর্দা থেকে দূরে আছেন নায়ক। সন্ধ্যাতারা খ্যাত অভিনেতা কুরবানির ইদে নিজের সম্প্রদায়ের উদ্দেশ্যে এক অত্যন্ত সাহসী ও দায়িত্বশীল বার্তা দিলেন অভিনেতা। আসন্ন ইদ-উল-আজহা (কোরবানির ইদ) উপলক্ষে স্পষ্ট ভাষায় জানালেন— সংযমই হোক উৎসবের আসল মন্ত্র।

'অন্য ধর্মের ভাবাবেগে আঘাত নয়’,ইদে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা রেজওয়ানের
'অন্য ধর্মের ভাবাবেগে আঘাত নয়’,ইদে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা রেজওয়ানের

‘রেস্ট্রেন নয়, রিফ্রেন করুন!’ কড়া বার্তা রেজওয়ানের

সোশ্যাল মিডিয়ায় ইংরেজিতে লেখা একটি দীর্ঘ পোস্টে রেজওয়ান তাঁর সম্প্রদায়ের ভাই ও তাঁদের পরিবারের উদ্দেশ্যে একটি বিশেষ ‘ঘোষণা’ করেছেন। যেখানে কোনো রাখঢাক না রেখে অভিনেতার সরাসরি বার্তা: ‘আসুন আমরা নিজেদের শুধু সংযত না থেকে, বরং সচেতনভাবে বিরত রাখি। দেশের একজন সৎ ও আইন মান্যকারী নাগরিক হিসেবে আসুন আমরা গবাদি পশু জবাই করা থেকে সম্পূর্ণ বিরত থাকি। বর্তমান সরকারি নিয়ম মেনে কেবল অনুমোদিত পশুদেরই কোরবানি দেওয়া হোক।’

‘অহিংস ও শান্তিপূর্ণ হোক ঈদ’

সাম্প্রতিক সময়ে নানা উৎসবকে কেন্দ্র করে যেভাবে বারবার ধর্মীয় মেরুকরণ বা অশান্তির মেঘ দানা বাঁধে, রেজওয়ান যেন সেখানে এক শান্তির দূত। অন্য সম্প্রদায়ের মানুষদের প্রতিও সমান শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন— ‘আমাদের আশেপাশের অন্য সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানাতে হবে, কোনোভাবেই যেন তাঁদের অনুভূতিতে আঘাত না লাগে। ঈদ-উল-আযহা হওয়া উচিত সম্পূর্ণ অহিংস এবং শান্তিপূর্ণ। ইনশাআল্লাহ।’

ঈদের আবহে দাঁড়িয়ে টলিপাড়ার এক জনপ্রিয় মুসলিম অভিনেতার মুখে এমন ভারসাম্যপূর্ণ, অহিংস এবং সম্প্রীতির বার্তা সত্যিই বিরল। নেটিজেনদের বড় একটা অংশ রেজওয়ানের এই ‘আইন মেনে চলা’ এবং ‘অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখার’ স্পষ্ট অবস্থানকে কুর্নিশ জানাচ্ছেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More