Star Jalsha Serial Update: গল্পে নতুন নায়কের এন্ট্রি! ঘূর্ণি স্লট কাড়লেও বন্ধ হচ্ছে না রাঙামতি তীরন্দাজ, কখন দেখবেন?
বরাত জোরে রক্ষে? নাকি সাবধানী সিদ্ধান্ত? ২৭শে এপ্রিল থেকে রাঙামতী তীরন্দাজের জায়গা নিচ্ছে ঘূর্ণি। তবে বন্ধ হবে না মণীশার মেগা। কোন সময়ে দেখা যাবে রাঙামতীর গল্প?
স্টার জলসার মেগা সিরিয়াল মানেই টানটান উত্তেজনা আর নিত্যনতুন চমক। বর্তমানে এই চ্যানেলের অন্যতম চর্চিত ধারাবাহিক ‘রঙ্গমতী তীরন্দাজ’। ঘূর্ণির স্লট ঘোষণা হওয়ার এই মেগার ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ণ দেখা গিয়েছিল। কারণ দুটোই টেন্ট সিনেমার আওতায়।

২৭শে এপ্রিল থেকে সন্ধ্য়া সাতে সাতটার স্লটে দেখা যাবে ঘূর্ণি। তাহলে রাঙামতির ভবিষ্যত কী? না, এখনই বন্ধ হচ্ছে না এই মেগা। বরং গভীর রাতের স্লটে পাঠানো হবে এই মেগাকে। অর্থাৎ রাত ১১টার আশেপাশে। নতুন সময়ে নতুন চমক। গল্পের সমীকরণ বদলে দিতে রাঙামতি তীরন্দাজে এন্ট্রি নিচ্ছেন টলিপাড়ার পোড়খাওয়া অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। কেবল ছোটখাটো কোনও চরিত্র নয়, একেবারে ‘সেকেন্ড লিড’ হিসেবেই তাঁকে পর্দায় আনছেন নির্মাতারা।
গল্পে নতুন মোড়
‘রঙ্গমতী তীরন্দাজ’-এর মূল কাহিনী এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শোনা যাচ্ছে, তথাগতর চরিত্রটি গল্পের নায়ক-নায়িকার জীবনে এক বড়সড় ওলটপালট নিয়ে আসবে। এই মেগায় লিড রোলে দেখা যায় নীলাঙ্কুর মুখোপাধ্যায়। শুরু থেকেই মণীশা এবং নীলাঙ্কুরের রসায়ন মন কেড়েছে দর্শকদের। জানা যাচ্ছে, তথাগতকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে। আদিবাসীদের জন্য জীবন সঁপেছেন এমন ডাক্তারের ভূমিকায় থাকবেন তথাগত।
টেলিপাড়ায় তথাগত
এর আগেও বিভিন্ন ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তথাগত। বিশেষত স্টার জলসার একাধিক মেগায় দর্শক তাঁকে সেকেন্ড লিড হিসাবে দেখেছে। গুড্ডি থেকে শুরু করে মোহর। তথাগতর উপস্থিতি হামেশাই টিআরপিতে ইতিবাচক হয়েছে।

দর্শকদের উত্তেজনা
প্রধান জুটির পাশে তথাগতর মতো একজন বলিষ্ঠ অভিনেতার উপস্থিতি সিরিয়ালটিকে টিআরপি তালিকার উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। শুটিং সেটে ইতিমধ্যেই যোগ দিয়েছেন তিনি, আর খুব শীঘ্রই তাঁকে পর্দায় দেখা যাবে।
ঘূর্ণি স্লট দখল করল রাঙামতির
‘ঘূর্ণি’র গল্প আবর্তিত হবে এক সাধারণ পরিবারের মেয়ের ক্রিকেটার হওয়ার জার্নিকে ঘিরে। লিড রোলে গীতা এলএলবি-র নায়ক কুণাল শীল এবং নবাগতা সপ্তশ্রী। সামাজিক বাধা আর হাজারো প্রতিকূলতার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত ক্রিকেটার হিসাবে গড়ে তোলবার পরও ব্যর্থতা ঘিরে ধরে তাঁকে। শুধু তাই নয়, বাংলার গর্ব থেকে আচমকাই কলঙ্কে পরিণত হয় ঘূর্ণি। শ্বশুরবাড়ির তরফেও জোটে তিরস্কার। তবে বউয়ের হাত শক্ত করে ধরে কুণাল। কেন দুম করে তাঁর বিরুদ্ধে এত অভিযোগ? কুশপুতুল দহন, পোস্টার ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে বাড়িতে চড়াও হওয়া? তার আভাস প্রোমোতে মেলেনি।
সপ্তশ্রী এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে রীতিমতো প্র্যাকটিসও করেছেন। তাঁর ‘স্পোর্টি লুকে’র প্রোমো ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। আপতত অপেক্ষা ২৭শে এপ্রিলের।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


