Bangladesh Hindu Murder: বাংলাদেশে হিন্দু বাড়ি থেকে গরু চুরি, বাধা দিতে গিয়ে খুন বৃদ্ধ
পুলিশ জানিয়েছে, চন্দনবাবুর গোয়ালঘরে তিনটি গরু ছিল। চোররা একটি গরুকে মাইক্রোবাসে তোলার পরে গরুগুলি জোরে জোরে ডাকতে শুরু করে। তা শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন চন্দনবাবু। সেই সময় চোরদের বাধা দিতে যান চন্দন দে। তখন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কতী।
বাংলাদেশে ফের হিন্দু খুন। চট্টগ্রামের চন্দনাইশে খুন হলেন এক হিন্দু বৃদ্ধ। জানা গিয়েছে, গরু চুরিতে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে খুন হন সেই বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে গত ২৬ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বদুর পাড়ায়। নিহত ব্যক্তির নাম চন্দন দে, বয়স ৭০ বছর। রিপোর্ট অনুযায়ী, ভোরের দিকে একটি মাইক্রোবাস নিয়ে চন্দনবাবুর বাড়ির কাছে পৌঁছেছিল চোররা। তাঁর বাড়ি থেকে গরু চুরি করে সেই মাইক্রোবাসে তোলার পরিকল্পনা ছিল চোরদের। সেই সময় বাধা দিতে গিয়েই প্রাণ হারান চন্দনবাবু।

পুলিশ জানিয়েছে, চন্দনবাবুর গোয়ালঘরে তিনটি গরু ছিল। চোররা একটি গরুকে মাইক্রোবাসে তোলার পরে গরুগুলি জোরে জোরে ডাকতে শুরু করে। তা শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন চন্দনবাবু। সেই সময় চোরদের বাধা দিতে যান চন্দন দে। তখন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কতী। এই আবহে জখম অবস্থায় চন্দনবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পরপরই তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
জানা গিয়েছে, গরুচোরদের দলে কমপক্ষে ৫ জন দুষ্কৃতী ছিল। এদিকে চন্দন দে-র প্রতিবেশী নিতাই চন্দ্রের বাড়ি থেকেও চোররা দুটি গরু চুরি করে বলে জানা গিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এভাবে হিন্দু পাড়ায় ঢুকে গুলি চালিয়ে গরু চুরির ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তার বিষয়টি। এর আগে ইউনুস জমানায় হিন্দু নিধনে মেতে উঠেছিল বাংলাদেশের মৌলবাদী শ্রেণি। নির্বাচন পরবর্তী সময়ে সেই তাণ্ডব কিছুটা কমেছে। তবে হিন্দুদের ওপর অত্যাচার এখনও চলছে জায়গায় জায়গায়।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


