Sign in

Bangladesh News: সোমে শেখ হাসিনার ‘শাস্তি’ ঘোষণা, তার আগেই বিস্ফোরণে কাঁপল ঢাকা, উত্তাল বিশ্ববিদ্যালয়ও, নেপথ্যে কারা?

Bangladesh News Update: সোমবার বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শাস্তি ঘোষণা করা হবে। তার আগে আঁটোসাঁটো নিরাপত্তার মাঝেও বিস্ফোরণ হল রাজধানীতে। নেপথ্যে কারা, কী বলছে পুলিশ?

Published on: Nov 15, 2025, 21:11:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় শনিবার সন্ধ্যায় কেঁপে উঠল ঢাকার মিরপুর ও হাতিরঝিল এলাকা। পরপর দুটি বিস্ফোরণ নাগরিকদের নতুন করে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কেউ হতাহত হননি।

বিস্ফোরণে কাঁপল ঢাকা, নেপথ্যে কারা? (ছবি - AFP)
বিস্ফোরণে কাঁপল ঢাকা, নেপথ্যে কারা? (ছবি - AFP)

ঠিক কী ঘটেছে

প্রথম বিস্ফোরণটি ঘটে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয় সংলগ্ন এলাকায়। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

কী বলছে পুলিশ

এর কিছুক্ষণ পরেই, সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরও একটি ককটেল বিস্ফোরণের খবর মেলে। হাতিরঝিল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু বলেন যে, ককটেল বিস্ফোরণে কেউ আহত বা নিহত হননি। খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবারেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা

জনবহুল এলাকায় এমন পরপর বিস্ফোরণের ঘটনাকে ঘিরে জনমনে চাপা উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও পুলিশ ঘটনা দুটিকে বিচ্ছিন্ন মনে করছে না। পাশাপাশি জড়িতদের খুঁজে বের করতে জোরদার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, আগামী সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে অশান্তি এড়াতে তুঙ্গে পুলিশি প্রস্তুতি।

উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

অন্যদিকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষক গ্রেপ্তার হওয়ার পর থেকেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্ত্বর। অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)-এর কার্যালয় ঘেরাও করে সমাবেশ করে শিক্ষার্থীরা। অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য উপাচার্য ও প্রশাসনকে ১৫ মিনিটের আলটিমেটাম দেয়। তবে আলটিমেটামের আগেই বিশ্ববিদ্যালয় প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেন। আন্দোলনকারীরা এই ঘটনার দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তৎপর বলে জানা গিয়েছে।