Sign in

Bangladesh Vote Violence: আওয়ামী গড় গোপালগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে বিস্ফোরণ! জখম শিশু, সংখ্যালঘু নিরাপত্তারক্ষীসহ ৩

১২ ফেব্রুয়ারি বাংলাদেশি সময় ৯টা নাগাদ গোপালগঞ্জ সদরে অবস্থিত রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটেকেন্দ্রের সামনে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত দুই নিরাপত্তারক্ষীরা হলেন সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সি শিশু জখম হয়েছে।

Published on: Feb 12, 2026, 10:37:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আওয়ামী লীগের গড় হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলা। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পরে এই জেলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সেখানে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছিল সেনা এবং পুলিশের বিরুদ্ধেও। সেই গোপালগঞ্জেও আজ ভোটগ্রহণ চলছে। তবে নির্বাচন চলাকালীনই বোমা বিস্ফোরণ হল গোপালগঞ্জে। এই বিস্ফোরণে এক শিশু এবং দু'জন নিরাপত্তারক্ষী জখম হয়েছেন।

গোপালগঞ্জ সদরে অবস্থিত রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটেকেন্দ্রের সামনে এই বিস্ফোরণ ঘটে।
গোপালগঞ্জ সদরে অবস্থিত রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটেকেন্দ্রের সামনে এই বিস্ফোরণ ঘটে।

রিপোর্ট অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশি সময় ৯টা নাগাদ গোপালগঞ্জ সদরে অবস্থিত রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটেকেন্দ্রের সামনে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত দুই নিরাপত্তারক্ষীরা হলেন সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সি শিশু জখম হয়েছে। জানানো হয়েছে, ভোটকেন্দ্রে দূর থেকে ককটেল ছোঁড়ে দুষ্কৃতীরা।

এর আগে ১১ ফেব্রুয়ারি, ভোটের একদিন আগে গোপালগঞ্জের একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছিল। ১১ তারিখ রাতে গোপালগঞ্জ-৩ আসনের আটটি ভোটকেন্দ্রের আশেপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সব বিস্ফোরণে অবশ্য কেউ জখম হননি। তবে এর জেরে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছিল। এদিকে গোপালগঞ্জে গতকাল থেকে এতগুলি বিস্ফোরণের ঘটনা ঘটলেও নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে মাত্র একজন।

এর আগে আওয়ামী লীগ জমানায় নাকি 'রাতের ভোট' হত বাংলাদেশে। এমনই অভিযোগ তুলে দীর্ঘ কয়েকবছর নির্বাচনী রাজনীতি থেকে দূরে থেকেছিল বিএনপি। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে সেই বিএনপির বিরুদ্ধেই উঠেছে 'রাতের ভোট' করানোর অভিযোগ, তাও আবার নির্বাচন শুরুর আগেই ভোটকেন্দ্র 'দখলের' অভিযোগ উঠেছে। অবশ্য শুধু বিএনপি নয়, এই একই অভিযোগে অভিযুক্ত একদা বিএনপির 'বেস্ট ফ্রেন্ড' জামাতে ইসলামি। এই আবহে ভোটকেন্দ্রে 'অনুপ্রবেশের' অভিযোগে বাংলাদেশের ফেনিতে আটক বিএনপি এবং জামাতে ইসলামির ১৬ জন নেতাকর্মী। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়, কাউকে গ্রেফতার করা হয়নি।

১১ ফেব্রুয়ারি রাতে, বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ফেনির দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করে কয়েকজন। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১৬ জনকে। এই আবহে ১৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, এর মধ্যে ৭ জন বিএনপি কর্মী আটক হয়েছিল এবং জামাতের ৯ জন আটক হয়েছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More