Bangladeshi BNP MP Thanks Hindus: আমার জয়ে সবচেয়ে বড় অবদান সনাতনীদের, ভোটে জিতে গদগদ বাংলাদেশি BNP নেতা
বিএনপি নেতার কথায়, তাঁর জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান সনাতনীদের। বললেন, 'আমার বিজয়ের পেছনে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ভালোবাসা ও সমর্থনই ছিল সবচেয়ে বড় শক্তি। তাদের ভোটেই আজকের এই বিজয়।'
ভোটে জিতে হিন্দুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ঠাকুরগাঁও ৩ আসনের এমপি জাহিদুর রহমানের। বিএনপির টিকিটে এবার ভোটে লড়েছিলেন জাহিদুর রহমান। এই আবহে নির্বাচনে জয়ের পরে তিনি এলাকার হিন্দুদের উদ্দেশে বার্তা দিলেন। তাঁর কথায়, তাঁর জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান সনাতনীদের। বললেন, 'আমার বিজয়ের পেছনে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ভালোবাসা ও সমর্থনই ছিল সবচেয়ে বড় শক্তি। তাদের ভোটেই আজকের এই বিজয়।'

উল্লেখ্য, নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী জাহিদুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামির প্রার্থী মিজানুর রহমান মাস্টার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। এই আবহে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ লাগোয়া জেলা ঠাকুরগাঁওতে ২২ শতাংশ হিন্দু থাকেন। এই আবহে ভোটের ফলে হিন্দুদের একটা বড় প্রভাব রয়েছে। একদা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন বাংলাদেশি হিন্দুরা। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে জামাতকে ঠেকাতে বিএনপির ওপর ভরসা রেখেছেন বাংলাদেশের হিন্দু ভোটাররা। এমনিতে পশ্চিমবঙ্গ লাগোয়া অধিকাংশ আসনে জামাতে ইসলামি জিতেছে। তবে উত্তর বাংলাদেশে বিএনপি থাবা বসাতে পেরেছে সীমান্তবর্তী আসনগুলিতে।
এদিকে ঠাকুরগাঁও–২ আসন থেকেও বিএনপির প্রতীকে জয়ী হয়েছেন ডঃ আবদুস সালাম। এহেন আবদুস সালাম জিতেই এলাকার সংখ্যালঘু হিন্দুদের অভয় প্রদান করলেন। এলাকা পরিদর্শনে গিয়ে হিন্দুদের উদ্দেশে তিনি বলেন, কোনও সনাতনী ভাইকে যদি কেউ ইন্ডিয়া যেতে বলে, সাথে সাথে যেন তিনি প্রতিবাদ করেন। আবদুস সালাম হিন্দুদের বলেন, 'এখানে কোনও পার্থক্য নেই। এই দেশটা আমার, আপনাদের সবার। ভারতে যাবেন কেন। যে ভারতে চলে যেতে বলবে, তার গায়ে থাপ্পড় দিয়ে আমাকে বলবেন।' উল্লেখ্য, এই ঠাকুরগাঁও–২ আসনে আবদুস সালাম পেয়েছিলেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। তাঁর প্রতিপক্ষ জামাতে ইসলামির আবদুল হাকিম পান ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। এই আবহে ৬ হাজারেরও কম ভোটের ব্যবধানে জয়ী হন বিএনপি প্রার্থী। এই আবহে হিন্দু ভোটারদের ভোট যে নির্ণায়ক ছিল, তা জানেন বিএনপি প্রার্থীও। তাই সাংসদ হয়ে নিজের ভোটারদের অভয় প্রদান করেন তিনি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


