ICC U19 WC India Vs Pak: ICC U19 বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে সুপার সিক্সে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে কবে খেলবে বৈভবরা?
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। প্রথম ম্যাচটি ভারত খেলবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। কবে কোথায় হবে এই ম্যাচগুলি?
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সুপার সিক্সে উঠেছে ভারত। গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে আয়ুষ মহাত্রের দল। এই আবহে পরবর্তী পর্বে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছেন বৈভব সূর্যবংশীরা। এই আবহে সুপার সিক্সের শিডিউল চূড়ান্ত হয়েছে। সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে। এই জয়ে 'বি' গ্রুপে ভারত প্রথম হয়েছে। গ্রুপে বাংলাদেশ দ্বিতীয় ও নিউজিল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপে ভারতের শীর্ষে থাকার অর্থ হল সুপার সিক্সে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। আয়ুষ মহাত্রের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া পাকিস্তান ছাড়াও জিম্বাবুয়ের মুখোমুখি হবে পরের পর্বে। এদিকে ভারত সুপার সিক্স শুরু করবে ৪ পয়েন্ট পকেটে নিয়ে। কারণ তাদের গ্রুপ থেকে পরের পর্বে ওঠা নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতেছে। সেই পয়েন্টগুলো সঙ্গে নিয়েই টুর্নামেন্টে এগিয়ে যাবে ভারত।
এমন পরিস্থিতিতে সুপার সিক্সে দুটি ম্যাচ খেলতে হবে ভারতকে। এই ম্যাচগুলি গ্রুপ পর্বে তাদের থেকে আলাদা ব়্যাঙ্কিং থাকা দলগুলির বিরুদ্ধে হবে: উদাহরণস্বরূপ, গ্রুপ এ-এর শীর্ষে থাকা দল গ্রুপ ডি-র দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে। গ্রুপ এ এবং ডি-র দলগুলি সুপার সিক্সে একে অপরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ বি এবং সি-র দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলবে। এদিকে ভারত গ্রুপ বি-র শীর্ষ দল। এবং পাকিস্তান গ্রুপ সি-র দ্বিতীয় দল। ইংল্যান্ড গ্রুপ সি-র শীর্ষে রয়েছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে ভারতের সময়সূচি: ২৭ জানুয়ারি ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে; ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১টা থেকে শুরু হবে। এরপরে ১ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হবে কুইন্স স্পোর্টস ক্লাবেই। সেই ম্যাচও দুপুর ১টা থেকে হবে। সুপার সিক্সের পরে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দলগুলি সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে। প্রথম সেমিফাইনাল ৩ ফেব্রুয়ারি বুলাওয়েতে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় সেমিফাইনাল পরের দিন হারারেতে অনুষ্ঠিত হবে। দুই সেমিফাইনাল বিজয়ী তারপরে ৬ ফেব্রুয়ারি হারারেতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


