Indian Army Chief: সেনা প্রধানকে জরিমানা নির্দেশ হাইকোর্টের, বেতন কেটে ডিমান্ড ড্রাফট জমা করতে বলা হল
Indian Army Chief fined: উচ্চ আদালত বলেছে, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের বেতন থেকে এই টাকা কেটে আবেদনকারীকে দিতে হবে। প্রতিবেদন অনুসারে, চাকরি চলাকালীন মেজরকে ২৪টি অস্ত্রোপচার করতে হয়েছিল। এছাড়া তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Indian Army Chief fined: অবসরপ্রাপ্ত মেজরের পেনশন মামলায় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। উচ্চ আদালত বলেছে, দুজনের বেতন থেকে এই টাকা কেটে আবেদনকারীকে দিতে হবে। প্রতিবেদন অনুসারে, চাকরি চলাকালীন মেজরকে ২৪টি অস্ত্রোপচার করতে হয়েছিল। এছাড়া তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পুণের বাসিন্দা মেজর রাজদীপ দিনকর পান্ডার (অবসরপ্রাপ্ত) ২০১২ সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পেয়েছিলেন। সে সময় তিনি পুরোপুরি ফিট ছিলেন। লাদাখের উঁচু এলাকায় তাঁকে পোস্টিং দেওয়া হয়েছিল। পাঁচ বছর চাকরি করার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে দিল্লি ক্যান্টনমেন্টে সিক লিভ মেডিক্যাল বোর্ডের সামনে হাজির করা হয়। তদন্তে জানা গেছে যে তাঁর সিস্টাইটিস সিস্টিকা গ্ল্যান্ডুলারিস রয়েছে। মেজর রাজদীপের অস্ত্রোপচার করা হয়েছিল এবং তাকে 'লো মেডিকেল ক্যাটাগরি'তে রাখা হয়েছিল।
২০২২ সালে পঞ্চকুলার চণ্ডীমন্দির ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালের সুপারিশে তাঁকে সার্ভিস থেকে মুক্তি দেওয়া হয়েছিল। সেই সময় তিনি ১৫ শতাংশ প্রতিবন্ধী হয়ে পড়েছিলেন। এই আবহে তিনি সেনার প্রতিবন্ধী পেনশনের জন্য আবেদন করেছিলেন। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। এরপর চণ্ডীমন্দির আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল রায় দেয় যে, মেডিকেল বোর্ডের সুপারিশে তাঁর বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হয়েছিল এবং চাকরি চলাকালীন তিনি অক্ষম ছিলেন। উল্লেখ্য, ট্রাইব্যুনালের একটি রায়ে বলেছিল, যখন কোনও ব্যক্তির সিরাম ক্রিয়েটিনিন ১.১৩ থাকে, তখন তাঁকে ৪০ শতাংশ প্রতিবন্ধী বিভাগে রাখা উচিত। এই আবহে কেন্দ্রীয় সরকার ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি আবেদন দায়ের করেছিল, যা প্রত্যাখ্যান করা হয়েছিল। পরে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের করেন মেজর রাজদীপ। এই মামলার গত শুনানির সময়ও প্রতিরক্ষা সচিব ও সেনাপ্রধান কোনও জবাব দেয়নি। এই পরিস্থিতিতে ২ লাখ টাকার জরিমানা করা হল। এই টাকা তাঁদের বেতন থেকে কেটে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদনকারীকে দিতে হবে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


