Iranian MP on Pakistan: মধ্যস্থতাকারী হিসাবে নির্ভরযোগ্য নয় পাকিস্তান, প্রতিবেশীর সমালোচনায় ইরানি সাংসদ
Iranian MP on Pakistan: ইরানি সাংসদ ইব্রাহিম রেজাই এবার বললেন, পাকিস্তান আমাদের ভালো বন্ধু এবং প্রতিবেশী হতে পারে, তবে মধ্যস্থতাকারী হিসাবে তারা মোটেও নির্ভরযোগ্য নয়।
Iranian MP on Pakistan: পশ্চিম এশিয়ার সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তবে তেহরান এই মধ্যস্থতায় খুশি নয়। ইরান মনে করে যে পাকিস্তান এই মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। এই আবহে পাকিস্তানের নিন্দা করতে শুরু করেছে ইরান। এই আবহে ইরানি সাংসদ ইব্রাহিম রেজাই এবার বললেন, পাকিস্তান আমাদের ভালো বন্ধু এবং প্রতিবেশী হতে পারে, তবে মধ্যস্থতাকারী হিসাবে তারা মোটেও নির্ভরযোগ্য নয়।
ইরানের এমপি ইব্রাহিম রেজাই সোশ্যাল মিডিয়া সাইট এক্সে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর হতাশা প্রকাশ করেন। তিনি লেখেন, 'পাকিস্তান আমাদের বন্ধু এবং একটি ভালো প্রতিবেশী। তবে আমেরিকার সাথে আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে তারা ঠিক না। তাদের করা মধ্যস্থতায় বিশ্বাসের অভাব রয়েছে। তারা সর্বদা ট্রাম্পের স্বার্থের বিষয়ে ভাবে এবং আমেরিকানদের ইচ্ছার বিরুদ্ধে একটি শব্দও বলেন না। ইরানের আগেই পাকিস্তানের শান্তি আলোচনার প্রস্তাব মেনে নিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু পরে আলোচনার পরে তারা প্রতিশ্রুতি থেকে সরে আসে। পাকিস্তান এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। লেবানন ইস্যুতে এবং বিদেশে ইরানি সম্পত্তি বাজেয়াপ্ত ইস্য়ুতেও আমেরিকা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা নিয়ে পাকিস্তান এখন কিছু বলছে না।'
সম্প্রতি ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি আবার পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার কথা ছিল ইরানের। তবে সেই আলোচনা আর হয়নি। এই আবহে পাকিস্তান থেকে রাশিয়ায় যাচ্ছেন ইরনি বিদেশমন্ত্রী। তেহরানের তরফ থেকে জানানো হয়েছে, সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার কথা আরাগচির। এর আগে আবার ওমান সফরে গিয়েছিলেন আরাগচি। সেখান থেকেই পাকিস্তানে যান তিনি। ওমান সফরের পরে আরাগচি বলেছিলেন, নিরাপদে নৌযান চলাচল নিশ্চিত করার উপায় খুঁজে বের করা তাদের অগ্রাধিকার। যদিও হরমুজ প্রণালীতে ইরান এবং আমেরিকা উভয় দেশই অবরোধ জারি রেখেছে। এদিকে ইরান-মার্কিন আলোচনা না হওয়ায় এশিয়ার বাজারে আজ সকালে তেলের দাম বেড়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


