Sign in

IRCTC Website Upgrade: আইআরসিটিসি ওয়েবসাইট ১৫ জুলাই থেকে আরও উন্নত, অল্প ‘ক্যাপচা’, ঝড়-বেগে তৎকাল বুকিং! সুবিধা বহু

 আইআরসিটিসির নয়া ওয়েবসাইটে আগামিকাল ১৫ জুলাই ২০২৬ সাল থেকে কী কী সুবিধা মিলবে, দেখা যাক।

Published on: Jul 14, 2026, 15:17:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাত পোহালেই ভারতীয় রেলের আইআরসিটিসির ওয়েবসাইট আগের থেকে আরও উন্নতরূপে আসবে। ১৫ জুলাই থেকে আইআরসিটিসির নতুন ও আরও উন্নত ওয়েবসাইট পাবেন যাত্রীরা। সদ্য এই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।

IRCTC ওয়েবসাইট আগামিকাল থেকে আরও উন্নত, ঝড়-বেগে তৎকাল বুকিং! সুবিধার লিস্ট রইল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railways)
IRCTC ওয়েবসাইট আগামিকাল থেকে আরও উন্নত, ঝড়-বেগে তৎকাল বুকিং! সুবিধার লিস্ট রইল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railways)

এএনআইএর খবর অনুসারে, কিছুদিন আগে, রাজস্থানে এক অনুষ্ঠাব চলাকালে সেখানে পড়ুয়ারা রেলমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন আইআরসিটিসির ওয়েবসাইট দিয়ে রেলের টিকিট বুকিং করতে সমস্যা হচ্ছে বলে। এছাড়াও তাঁদের অভিযোগ ছিল, আইআরসিটিসির ওয়েবসাইটে থাকা CAPTCHA (ক্যাপচা) নিয়ে। এই CAPTCHA-র জেরে টিকিট বুক করতে অসুবিধা হয় বলেও ওই পড়ুয়ারা অবিযোগ করেন। পড়ুয়াদের সব কথা শোনার পর, রেলমন্ত্রী সেদিন আশ্বাস দিয়েছিলেন যে শীঘ্রই আইআরসিটিসির নয়া, উন্নততর ওয়েবসাইট আসবে। আর ১৫ জুলাই থেকে উন্নততর সেই ওয়েবসাইট আসছে।

কী কী সুবিধা-

আইআরসিটিসির এই নয়া ওয়েবসাইটের হাত ধরে ১৫ জুলাই থেকে রেলের টিকিট বুকিং-র ক্ষমতা আরও উন্নততর হবে বলে আশা করা হচ্ছে। এর আগে পর্যন্ত প্রতি মিনিটে রেলের সিস্টেম, ৩২ হাজার পর্যন্ত টিকিট বুকিং করতে পারত। নতুন ওয়েবসাইটের হাত ধরে রেল, প্রতি মিনিটে ১.৫ লাখ টিকিট বুকিং করার ক্ষমতা রাখবে।

আগে, রেলে খোঁজ তল্লাশি সংক্রান্ত ক্ষেত্রে ‘ইনকোয়ারি’ বিভাগে প্রতি মিনিটে ৪ লাখ ‘ইনকোয়ারি’ হত। আর এখন নতুন ওয়েবসাইটের জেরে তা বেড়ে ৪০ লাখ হবে।

আশা করা হচ্ছে, ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’এ বেশ কিছু ফিচার যুক্ত হবে। তার মধ্যে একটি হল টিকিট বুকিংয়ের সময়ই যাত্রীরা তাঁদের পছন্দের আসন (সিট) বেছে নিয়ে তার অনুরোধ সাবমিট করতে পারবেন।

এছাড়াও এবার থেকে বিভিন্ন তারিখ অনুযায়ী টিকিটের দামের তথ্য 'ফেয়ার ক্যালেন্ডার' বা দাম সংক্রান্ত ক্যালেন্ডার থেকে দেখে নিতে পারবেন যাত্রীরা।

একটি একক প্ল্যাটফর্মের মাধ্যমে দিব্যাঙ্গজন, শিক্ষার্থী ও রোগীদের জন্য সমন্বিত পরিষেবা মিলবে বলে শোনা যাচ্ছে।

মিডিয়া রিপোর্টের দাবি, নতুন করে সাজানো ওয়েবসাইটটি থেকে অপ্রয়োজনীয় পপ-আপ, মনোযোগে ব্যাঘাত সৃষ্টিকারী ঝলক দেওয়া গ্রাফিক্স এবং অপ্রয়োজনীয় ক্যাপচা (CAPTCHA) সরিয়ে ফেলা হবে, যা প্রায়শই বুকিং প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। আশা করা হচ্ছে, এই পরিবর্তনগুলো যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More