Israel's Netanyahu on India: 'ভারত আমাদের বন্ধু', ভ্যান্সের 'আর কোনও শক্তিশালী মিত্র নেই' দাবির জবাব নেতানিয়াহুর

রবিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইজরায়েলের প্রতি ভারতের মানুষের সমর্থন অত্যন্ত উল্লেখযোগ্য। তাঁর কথায়, 'আমাদের আরও বন্ধু রয়েছে। যেমন ভারত। ১৪০ কোটির এই দেশ থেকে আমরা অসাধারণ সমর্থন পাই।'

Published on: Jul 6, 2026, 07:53:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Israel's Netanyahu on India: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ভারত ইজরায়েলের অন্যতম বড় সমর্থক এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স সম্প্রতি মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইজরায়েলের আর কোনও 'শক্তিশালী মিত্র' নেই। সেই মন্তব্যের পরই নিজের অবস্থান স্পষ্ট করে ভারতের ভূয়সী প্রশংসা করলেন নেতানিয়াহু। রবিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইজরায়েলের প্রতি ভারতের মানুষের সমর্থন অত্যন্ত উল্লেখযোগ্য। তাঁর কথায়, 'আমাদের আরও বন্ধু রয়েছে। যেমন ভারত। ১৪০ কোটির এই দেশ থেকে আমরা অসাধারণ সমর্থন পাই।'

নেতানিয়াহুর কথায়, 'আমাদের আরও বন্ধু রয়েছে। যেমন ভারত। ১৪০ কোটির এই দেশ থেকে আমরা অসাধারণ সমর্থন পাই।' (REUTERS)
নেতানিয়াহুর কথায়, 'আমাদের আরও বন্ধু রয়েছে। যেমন ভারত। ১৪০ কোটির এই দেশ থেকে আমরা অসাধারণ সমর্থন পাই।' (REUTERS)

গত কয়েক বছরে গাজা, ইরান এবং লেবাননে সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক মহলের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল। সেই প্রেক্ষাপটেই নেতানিয়াহু দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে এখনও ইজরায়েলের বহু বন্ধু রয়েছে এবং সামাজিক মাধ্যমে তিনি ভারতের মানুষের কাছ থেকে বিপুল সমর্থন পান। একইসঙ্গে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের মন্তব্যেরও জবাব দেন তিনি। নেতানিয়াহু বলেন, তিনি ভ্যান্সকে সম্মান করেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ইজরায়েলের "সবচেয়ে বড় বন্ধু" বলে মনে করেন। তবে তাই বলে ভ্যান্সের প্রতিটি বক্তব্যের সঙ্গে তিনি একমত নন বলেও স্পষ্ট করে দেন।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে জেডি ভ্যান্স বলেছিলেন, 'আমি যদি ইজরায়েল সরকারের সদস্য হতাম, তাহলে বিশ্বের একমাত্র শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়াতাম না।' ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এবং নতুন সমঝোতা স্মারকের প্রসঙ্গ টেনেই তিনি এই মন্তব্য করেছিলেন। নেতানিয়াহু বলেন, অনেক দেশ প্রকাশ্যে ইজরায়েলের সমালোচনা করলেও ব্যক্তিগতভাবে তাঁদের নেতারা ইজরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। তাঁর দাবি, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা তাঁকে ফোন করে নতুন চুক্তি করার আগ্রহ দেখান এবং ইজরায়েলের সামরিক কৌশল সম্পর্কেও জানতে চান। যদিও তিনি কোনও দেশের নাম উল্লেখ করেননি।

সাক্ষাৎকারে লেবানন প্রসঙ্গেও নিজের অবস্থান ব্যাখ্যা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতায় লেবানন থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি থাকলেও, এখনও সেই পথে হাঁটেনি ইজরায়েল। নেতানিয়াহুর দাবি, দক্ষিণ লেবাননের কয়েকটি খ্রিস্টান অধ্যুষিত গ্রামের বাসিন্দারা হিজবুল্লাহর হামলার আশঙ্কায় ইজরায়েলের সুরক্ষা চাইছেন। এমনকি তাঁদের মধ্যে কয়েকটি গ্রাম ইজরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, 'হিজবুল্লাহর জঙ্গিদের হাত থেকে রক্ষা পেতেই তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More