Oman Coast Ship Indian Crew Dead: ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু
প্রথমে ভারত সরকার জানিয়েছিল ২৪ জন ভারতীয় ক্রুর মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। পরে নাবিক সংগঠনগুলির সূত্রে জানা যায়, নিখোঁজ তিনজনের মধ্যে দু'জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন।
ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ 'সেত্তেবেলো'তে হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর সামনে এসেছে। প্রথমে ভারত সরকার জানিয়েছিল ২৪ জন ভারতীয় ক্রুর মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। পরে নাবিক সংগঠনগুলির সূত্রে জানা যায়, নিখোঁজ তিনজনের মধ্যে দু'জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। পরে সেই নিখোঁজ নাবিকের মৃত্যুও নিশ্চি হয়।

জাহাজটি ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়। ভারতীয় বিদেশ মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছে। ঘটনার পর ভারত সরকার দিল্লিতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, পশ্চিম এশিয়ায় বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা বন্ধ হওয়া উচিত এবং আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, পালাউ-নিবন্ধিত এই তেলবাহী জাহাজে মোট ২৮ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয়। হামলার পর জাহাজে আগুন ধরে যায় এবং জরুরি উদ্ধার অভিযান শুরু হয়। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ওমান উপকূল ও হরমুজ প্রণালী অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক মাসগুলোতে একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়েছে, ফলে ওই অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে জাহাজটির ওপর হামলার প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব নাগারাজ নাইডু যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করেন। এই ঘটনায় বিদেশমন্ত্রকের তরফে মার্কিন কূটনীতিক জ্যাসন মিকসকে ‘ডিমার্চ’ করা হয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসাবে রয়েছেন। বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ওমান উপকূলের অদূরে বাণিজ্যিক জাহাজ 'সেত্তেবেলো'-র ওপর হামলার ঘটনা আমরা নিন্দা করছি। জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। আমরা উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধানের লক্ষ্যে চলমান আলোচনা সম্পন্ন করার আহ্বান পুনর্ব্যক্ত করছি, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথ দিয়ে অবাধ ও নির্বিঘ্ন নৌ-চলাচল ও বাণিজ্য ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করতে হবে।’
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


